বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর সোবহানের হত্যার চেষ্টা কারীকে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারাম গ্রামের কৃতি সন্তান বসুন্ধরা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টার পরিকল্পনাকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল দশটায় দুর্গারামপুর যুব সমাজের উদ্যোগে উপজেলার সামনে এ কর্মসূচি পালন করা হয়। পৌর সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক …

উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল এর  মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি কাজী জাদিদ …

নতুন কালো টমেটো ‘ব্লাক বিউটির‘ আদ্যোপান্ত

সিএনবিডি ডেস্কঃ কালো টমেটো যা ব্লাক বিউটি হলো টমেটোর নতুন এক জাত। কালো রঙের নতুন জাতের এই টমেটোটির উদ্ভাবক হলেন আহমেদ জামিল সেলিম নামের কুমিল্লার একজন সৌখিন কৃষক। তিনি ২০১৭ সালে আমেরিকার সাউদ ক্যারোলিনা থেকে এই কালো জাতের টমেটোর বীজ সংগ্রহ করেন। কুমিল্লায় তার নিজ বাড়ির আঙ্গিনায় বীজ বপন করে বাগান গড়ে তোলেন। বর্তমানে তার …

হোমনায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৫১,সাধারণ সদস্য ৩১৭ ও সংরক্ষিত নারী ৯৬ মনোনয়ন পত্র দাখিল

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫১ সাধারণ সদস্য পদে-৩১৭ও সংরক্ষিত সদস্য পদে ৯৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২ নভেম্বর ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ ইউনিয়নে মধ্যে মাথাভাঙ্গা  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ সাধারণ সদস্য -৩৭ সংরক্ষিত সদস্য ১২ জন …

বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮জন। গেল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও উপজেলার হোসেনপুর গ্রামের মরহুম …

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় তুমুল মারামারি

চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়েতে খাবার টেবিলে অতিরিক্ত মাংস না দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ হয়েছে। এতে বর ও কনের মা-বাবাসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মৌলভীর দোকান এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় …

লোহাগাড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃমিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল ধর্মের মানুষের অংশগ্রহণে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’  অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে দুর্গাপূজার উৎসবের মাঝে এবং পরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়। ৩০ অক্টোবর (শনিবার) বিকেলে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের আয়োজনে এ সম্প্রীতির সমাবেশে সভাপতিত্ব …

লোহাগাড়ায় নতুন এসিল্যান্ড হিসেবে মাসুদ রানার যোগদান

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ মাসুদ রানা যোগদান করেছেন। গত ২৮ অক্টোবর লোহাগাড়ার এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা  পদায়ন পাওয়ার পর সততা, দক্ষতা ও সুনামের সাথে  ২০১৮ সাল হতে চট্টগ্রাম জেলার  (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোঃ মাসুদ রানার …

বাঞ্ছারামপুরে দলীয় কাউন্সিলে পরাজিত মতিনকে নৌকা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এক প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের খাককান্দা বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাঞ্ছারমাপুর উপজেলার ১৩টির মধ্যে …

বাঞ্ছারামপুরে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।  ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকালে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার  প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এম পি’ র সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের …