দেশে করোনায় আক্রান্তে রেকর্ড, একদিনে ৫২ জনের মৃত্যু

ডিবিএন ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৫২ জনের মৃত‌্যু হয়েছে। ফলে এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬। একই সময়ে করোনায় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৫ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা …

মুরাদনগরে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু হত্যা, ৩৮ দিন পর শিশুর লাশ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে আবদুর রহমান নামের পাঁচ বছরের এক শিশুকে হত্যা করেছে তার আপন ফুফা, অপহরণের ৩৮ দিন পর গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বোড়ারচর এলাকা থেকে মাটি খুঁড়ে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যার শিকার আবদুর রহমান (৫) …

জনতার ওসি সাদেকুর রহমান

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ একের পর এক নানামুখী কর্মকাণ্ডে নিয়োজিত রেখে সুনাম অর্জন করে চলেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান। তিনি পুলিশ হিসেবে নয়, নিজেকে উৎসর্গ করেছেন সাধারণ মানুষ হিসেবে। তিনি কর্মদক্ষ প্রশাসক ও বিনয়ী হিসেবে মুরাদনগরের সাধরণ মানুষের কাছে সুনাম কুড়িয়েছেন। মোঃ সাদেকুর রহমান সদালাপী,সাদা-মাটা, নিঃঅহংকার হওয়ায় সাধারণ মানুষ তার …

দেশে করোনা সংক্রমণে নতুন রেকর্ড, ৭ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৭ মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায়  ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত …

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে কক্সবাজারের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। মোট ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা বলে জানা যায়। এসময় প্রায় পুড়ানো অবস্থায় ৩ মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক …

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ

সিএনবিডি ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে চলছে। আর আজ রোববার হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করছেন। অন্যদিকে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা। সরেজমিনে দেখা যায়, ভোর ৭টার পর হরতাল সমর্থনে হেফাজত …

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে হেফাজতের তাণ্ডব

ডিবিএন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে তাণ্ডব চালাচ্ছে তাদের নেতাকর্মীরা। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, জেলা পরিষদ মার্কেট, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, জেলা ভূমি অফিস, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, জেলা সাব রেজিস্টার অফিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস-প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হেফাজতের নেতাকর্মীরা। আজ সকাল থেকেই হেফাজতে …

হরতালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

সিএনবিডি ডেস্কঃ সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায়  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা। এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ হামলার এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্টেশন …

“উন্নয়নশীল দেশে বাংলাদেশ” উপলক্ষে খাগড়াছড়িতে মেলার উদ্বোধন

মুহাম্মদ রায়হান আদনান, রামগড়,খাগড়াছড়িঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে ২দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুু. মাহমুদ উল্যাহ মারুফ। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় রামগড় উপজেলার রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উন্নয়ন মেলা থেকে একটি র্যালী বের করা …

দোল পূর্ণিমার রঙে রাঙিয়ে তুলুক সকলের জীবন

তিমির বনিকঃ আজ দোলপূর্ণিমা বা হোলি উৎসব। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব । সকল দেশের মতই বাংলাদেশেও এই উৎসবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। এ উপলক্ষে রবিবার ২৮শে মার্চ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ,প্রসাদ বিতরণসহ রীতিনীতি অনুযায়ী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের …