হরতালে গণপরিবহন চলবে বলে জানালো চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি

শনিবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির নেতারা। হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে বাস ট্রাকসহ সকল পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, গাড়ি অবশ্যই চলবে। মৌলবাদী অপশক্তিকে আমরা শক্ত হাতে রুখে দেবো। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের …

হাটহাজারী জেলা পরিষদ ডাক বাংলো তে মাদ্রাসা ছাত্রদের আগুন

  শনিবার(২৭মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারীর জেলা পরিষদ ডাক বাংলোতে আগুন দিয়েছে হাটহাজারী মাদ্রাসার উত্তেজিত ছাত্ররা। তবে এ ব্যাপারে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার(২৬মার্চ) জুমার নামাজের পর হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।এঘটনায় ৪ জন নিহত হন। শুক্রবার ঘটনার সময় হাটহাজারী …

চন্দনাইশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সু্বর্ণ জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধিঃ মসলকে আ’লা হযরতের উপর প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক ও ধর্মীয় সংগঠন “পাক পাঞ্জাতনের” উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা.আবদুল আওয়াল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন চৌধুরী রিপন। এতে …

হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবরোধ যান চলাচল বন্ধ

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় মাদ্রাসাছাত্ররা সড়ক অবরোধ করে রাখে। দেয়াল তুলে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড় অবরোধ করে রেখেছে হেফাজতপন্থী মাদ্রাসাছাত্ররা। সড়কের ওপর বাশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা।  এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হাটহাজারী, রামগড়সহ এই পথ দিয়ে চলাচল করা মানুষকে চরম বিপাকে পড়তে হয়েছে। বিকল্প পথ দিয়ে সবাইকে যাতায়াত করতে …

রোববার সকাল সন্ধ্যা হরতাল ও শনিবারে সারাদেশে বিক্ষোভ সমাবেশ এর ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ

পুলিশ-হেফাজতে ইসলাম সংঘর্ষের ঘটনায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজেত ইসলাম বাংলাদেশ। একই সাথে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি। তিনি বলেন, ‘আজ দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। চট্টগ্রামে আমাদের সংগঠনের চারজন নিহত হয়েছে। তারই প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও …

পটিয়াতে হেফাজতের ঝটিকা মিছিল থানায় হামলার অভিযোগ

শুক্রবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের পটিয়ায় হেফাজতে ইসলামের ঝটিকা মিছিল থেকে পটিয়া থানায় হামলার অভিযোগ পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমনের প্রতিবাদে বের করা হেফাজতের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি জানান, এ ঘটনায় থানার সামনের পাঁচটি হেড লাইট ও নিরাপত্তা …

হাটহাজাড়িতে পুলিশের সাথে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সাংসদের সাথে বৈঠক চলছে

  হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৪ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া। শিলব্রত বড়ুয়া বলেন, হাটহাজারী থেকে ৪ জন গুলিবিদ্ধ ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতরা হলেন, মেরাজ হোসেন, রবিউল, জামাল এবং আবদুল্লাহ। আহত রয়েছে অর্ধশতাধিক। …

মুরাদনগরে যক্ষ্মা দিবস পালিত

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে …

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: শিশুসহ নিহত ৭, পুড়ে গেছে প্রায় ৫ শতাধিক ঘর

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ৩ জন বৃদ্ধ রয়েছেন। অগ্নিকান্ডের সময় ছুটোছুটি করার সময় আহত হয়েছেন আরো অন্তত ২ হাজার এর বেশী মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫ শতাধিক ঘর। এছাড়াও পুড়ে গেছে দেশি-বিদেশি …

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আহত শতাধিক

সোমবার (২২ মার্চ) কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি কাজ করছে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে।’ অগ্নিকাণ্ডের সময়  প্রাণ বাচাঁতে এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে …