ডিজিটালাইজড হওয়ায় বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌছে গেছেঃ খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ডিজিটাল দেশ গড়া আওয়ামীলীলীগের নির্বাচনী ইস্তেহার ছিল। এই ইস্তেহার বাস্তবায়নে বাংলাদেশে সম্পূর্নভাবে ডিজিটালাইজড প্রক্রিয়া চালু হওয়ার ফলে দেশ উন্নয়নের চরম শিখরে পৌছে গেছে। তিনি ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। রবিবার বেলা …

নওগাঁয় ভূমি কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে কৃষি জমির মাটি কর্তন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর কৃষকদের সার,বীজ ও টাকার প্রলোভন দেখিয়ে মাটি ব্যবসায়ীরা তিন ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রি করছে বিভিন্ন ইটভাটা মালিকদের কাছে। টাকা ও সার বীজের লোভে অনায়াসে কৃষি জমির টপ সয়েল বিক্রি করছেন কৃষকেরা। জমির টপ সয়েলের পাশাপাশি গ্রাম অঞ্চলের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে উঁচু ভিটা মাটি, পুকুরপাড় কেটে সয়লাব …

নওগাঁয় ৩ লক্ষ ৬৪ হাজার ৭শ ৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : আজ ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর’২০২১ তারিখ পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় নওগাঁ জেলায় মোট ৩ লাখ ৬৪ হাজার ৭শ ৯ জন শিশুকে ভিাটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৩২ হাজার ৯শ ৯ জন শিশুকে ১ লক্ষ আই …

রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন। সুত্রে জানা গেছে, শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব …

নওগাঁর আত্রাইয়ে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে আত্রাই থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ মোহম্মাদ রকিবুল হাসান ইবনে রহমান। এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ মোহম্মাদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, আমরা বিজয় …

নওগাঁর আত্রাইয়ে ওয়েব পোর্টাল ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ওয়েব পোর্টাল ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ,আত্রাই,নওগাঁর আয়োজনে ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে ওয়েব পোর্টাল ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। …

নওগাঁ-নাটোর নব-নির্মিত আঞ্চলিক মহাসড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ের সাহাগোলা-আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশানের পশ্চিম পাশ দিয়ে নির্মাণাধীন নবনিমিত আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এ আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হলে তিন জেলার প্রায় ছয় উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি তরাম্বিত হবে আথ-সামাজিক উন্নয়ন ব্যবস্থা। কৃষিপণ্য সরবরাহ …

নওগাঁয় ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক গণ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ আগামী ১৬ ডিসম্বর মহান বিজয় দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে যে গণ শপথ পরিচালনা করবেন তার  স্থানীয় আয়োজন সম্পর্কে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো : হারুন অর রশীদ। এ সময় কর্মসূচীর সফল বাস্তবায়ন করতে নানা …

কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টা; এক বখাটে যুবক গ্রেফতার

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রকাশ্যে এক (১৯) বছরের কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আলী হাসান নামের এক বখাটেকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। ২৭ বছর বয়সী গ্রেফতার আলী হাসান বগুড়া সদর উপজেলার মিলন মিয়ার ছেলে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে …

নাটোরে যুবকের পায়ুপথ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ নাটোরে পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন লুকিয়ে রেখে পাচারের সময় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে। আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২ এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে …