ডোমারের চিলাহাটি রেলপথ পরিদর্শনে ভূটানের প্রতিনিধি দল

মোঃ রাকিবুল হাসান, ডোমার উপজেলা প্রতিনিধি: ভারতের হলদিবাড়ি- চিলাহাটি হয়ে মংলাপোট রেলপথ ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা ভোগ করতে ভুটানের একটি প্রতিনিধি দল চিলাহাটি ষ্টেশনের নির্মানাধীন উন্নয়ন মুলক কাজসহ রেলপথ পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকালে বুড়িমারী দিয়ে প্রবেশ করে রংপুরে অবস্থানের পর সড়ক পথে চিলাহাটি আসেন। চিলাহাটি রেলওয়ের রেষ্ট হাউজে রেলের কর্মকর্তাদের সাথে ঘন্টাখানিক বৈঠক শেষে রেলপথসহ …

রাণীশংকৈল দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ‍‍”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।  পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনাসভা ও পুরস্কার …

বিড়াল হত্যার দায়ে শাস্তি দিলেন বন আদালত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে একটি মেছো বিড়াল হত্যার ঘটনায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আদালত। বিড়ালটি হত্যার এক বছর বিচারিক কার্যক্রম পর মামুনকে সাজা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  আদালত সূত্র মতে জানিয়েছে, মেছো বিড়াল হত্যার ঘটনায় এই প্রথম বন আদালতে কাউকে সাজা দেওয়া হলো। মৌলভীবাজার বন আদালতের জ্যেষ্ঠ বিচারিক …

লোহাগাড়ায় বন্য প্রাণী উদ্ধার

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া থানা পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযানে মহা বিপন্ন প্রজাতির তিনটি প্রাণী উদ্ধার হয়েছে। গতকাল রাতে চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান। এ ঘটনায় এরশাদ নামের এক জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে …

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রি বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোড, …

সিলেট কারারক্ষী নিয়োগে জালিয়াতি; হাইকোর্টের রুল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর ধরে সিলেট কারাগারে আরেকজনের পরিচয়ে কারারক্ষীর চাকরি করা জহিরুলকে সরিয়ে প্রকৃত জহিরুলকে কেন নিয়োগ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। একইসঙ্গে সারাদেশের কারাগারে কারারক্ষী পদে ৮৮ জনের নিয়োগে জালিয়াতির ঘটনায় দায়ীদের …

পাওনা টাকার জেরে হত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলউড়ায় মুন্সি জয়নাল মিয়া হত্যা মামলার মূল আসামি মো: মসনবী উর রাহিম প্রকাশ মুছা পুলিশের হাতে আটক হয়েছে। আজ বৃৃহস্পতিবার (১১ নভেম্বর) কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গৌরাং গোলা গ্রাম থেকে মুন্সি জয়নাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মসনবী উর রাহিম মুছাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে …

জনবল সংকট নিয়ে প্রকৌশলী বিভাগ যেন পঙ্গুত্বের শিকার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জনবল সংকটে পঙ্গুত্ব নিয়ে খুঁড়িয়ে চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশলী অধিদপ্তরের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রকৌশল বিভাগ। অফিসে কর্মকর্তা/কর্মচারীর শূন্য পদ থাকায় উন্নয়ন কার্যক্রমে প্রতিনিয়ত ব্যাহতের পাশাপাশি প্রত্যাশিত সেবাবঞ্চিত হচ্ছে এলাকাবাসী। সংশ্লিষ্ট অফিস সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলা প্রকৌশলীসহ ২১টি পদের ১০ জন কর্মকর্তা/কর্মচারীর পদ শূন্য থাকায় পঙ্গুত্ব বরণ করে চলছে …

চিলাহাটি রেলস্টেশন পরিদর্শন করলেন ভুটানের প্রতিনিধি দল

মোকাদ্দেস লিটু, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ ব্যবসা বাণিজ্যের প্রসার ও ঢাকা-মংলা বন্দর থেকে পণ্য পরিবহনের সম্ভাব্যতা যাচাই করতে চিলাহাটি রেল স্টেশন পরিদর্শন করলেন ভুটানী প্রতিনিধি দল। বাংলাদেশের সাথে বানিজ্য সম্প্রসারণ ও একই সাথে খরচ কমাতে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভূটান। আজ ১০ নভেম্বর, বৃহস্পতিবার ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল চিলাহাটি রেল স্টেশন …

মহারাসলীলায় রাতভর নৃত্যে বিমোহিত হাজারো দর্শক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আজ ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা।   বুধবার (৯ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা পরিবেশনের মাধ্যমে মণিপুরি নৃত্যে হাজারো দর্শকদের বিমোহিত করে রাখেন মণিপুরী নারীরা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল কমলগঞ্জের …