কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপ- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে দুই স্বতন্ত্র প্রার্থী  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গত বুধবার ( ২ নভেম্বর) এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।   চিলমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন  স্বতন্ত্র প্রার্থী মো: রুকুনুজ্জামান শাহীন। প্রাপ্ত ফলাফলে …

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আহত ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। স্বামীকে রক্ষা করতে গিয়ে নিহত পুতুল সিংহের (৬০) স্ত্রী লক্ষী রানী সিনহাও গুরুতর আহত অবস্থায় আছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্র মতে জানা যায়, বড় …

ডোমারে বিয়ের দাবীতে তিনদিন ধরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী: দীর্ঘ চার বছরের প্রেমের পর এবার বিয়ের দাবীতে প্রেমিক জুয়েলের বাড়ীতে অবস্থান নিয়েছে প্রেমিকা। নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের ১৮বছর বয়সী প্রেমিকা পাশর্^বর্তী পৌরসভার উদয়ন পাড়া এলাকার কাপড় ব্যবসায়ী আতাউর রহমানের ছেলে প্রেমিক জুয়েল রহমান (২৪) এর বাড়ীতে গত ৩০ অক্টোবর রাত থেকে অবস্থান করছেন। এদিকে প্রেমিকা বাড়ীতে আসার খবর পেয়ে প্রেমিক …

কুলাউড়ায় ফেন্সিডিলসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউপির এক এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাহবুবুর রহমান সজীব(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেলে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশগুপ্তের তত্ত্বাবধানে বিশেষ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর ইউনিয়নের বড়খার বাড়ির সামনে উস্তয়ার ব্রিক ফিল্ডের সামনে থেকে …

বাঞ্ছারামপুরে মো.নুরুল ইসলাম কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খোষকান্দি মো.নুরুল ইসলাম কলেজের এইচ এস সি  পরীক্ষাথীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গনে ২ নভেম্বর  (বুধবার ) সকাল ১১ ঘটিকার সময় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাঞ্ছারামপুর উপজেলা …

মহারাসলীলার ব্যাপক প্রস্তুতি আনুষ্ঠানিকতা ৮ নভেম্বর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃহত্তর সিলেটের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে অন্যতম মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী (মঙ্গলবার) ৮ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ ভগবার শ্রীকৃষ্ণ ও তার সখি রাধারলীলাকে ঘিরে এ দিনটি পালিত হবে। কমলগঞ্জ উপজেলার …

ডোমারের কেতকী বাড়ী ইউনিয়নে উপ-নির্বাচনে সদস্য পদে ভেনাস বিজয়ী

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারের কেতকী বাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উক্ত ওয়ার্ডের এক হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান ভেনাস ফুটবল প্রতিকে ৬৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাইয়াজুল ইসলাম বাধঁন মোরগ …

দু’শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী মন্দিরের স্থলে দোকান কোঠা!

বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস গত বৃহস্পতিবার ২৭ অক্টোবর বিকেলে মৌলভীবাজার পুরাতন কালী মন্দির নির্মাণে সৃষ্ট সমস্যা গুলো সরজমিনে পরিদর্শন করেন। এসময়ে তিনি পুরাতন কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটিসহ সকলকে নিয়ে মতবিনিময় সভা করেন। সরজমিনে পরিদর্শন করে শ্রী শ্রী পুরাতন কালীবাড়ীতে মন্দিরের কোন অস্তিত্বই খুঁজে পান নি! উপস্থিত শত …

নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ‍্য বিষয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধদপ্তর নওগাঁ যৌথভাবে আয়োজিত কর্মসূচীতে ছিল আলোচনাসভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরন।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান …

ছাগলসহ চোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলাল মিয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।  এ সময় পুলিশ চোরাইকৃত একটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। সোমবার (৩১ অক্টোবর) বিকেলের পর পর উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর …