ফের টেকনাফ সীমান্তে গুলি ও মর্টার শেল নিক্ষেপ মিয়ানমারের

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা শুরু হয়েছে। গেলো কয়েকদিন গোলাগুলি বন্ধ থাকার পর আবারও টেকনাফ সীমান্তে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার সেনাবাহিনী। এতে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির ৩টি ইউনিয়নের ৩১টি গ্রামের কয়েক হাজার মানুষ আতঙ্ক ও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় গণমাধ্যম ও লোকজন সুত্রে জানা গেছে, আজ শনিবার (১ অক্টোবর) সকাল …

ছাত্রলীগ সভাপতি দ্বারা আওয়ামীলীগ সভাপতিসহ নেতৃবৃন্দ লাঞ্চিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরুদ্ধে এবার খোদ অভিভাবক সংগঠন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার লক্ষে বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জরুরী সভা করেছেন। এ নিয়ে দলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। …

সাফজয়ী ফুটবলার স্বপ্না ও সোহাগী নিজ উপজেলায় ভাসছেন উষ্ণ সংবর্ধনায়

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সম্প্রতি নেপালে ইতিহাস গড়েছেন বাংলার বাঘিনী ফুটবলাররা। কাঠমান্ডুর দশরথ রঙঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ানশিপ খেলায় বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়ারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। দুজনে বাড়ি ফেরার কথা শুনে উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার  ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে দশ টায় সাউন্ড সিস্টেম সম্বলিত …

বাঞ্ছারামপুরে মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, প্রতিনিধিঃ আজ শনিবার  মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৪৩ টি পূজা মন্ডপে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর (বুধবার ) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  শেষ হবে বাঙালির এই শারদোৎসবের। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন বাঞ্ছারামপুরে বিভিন্ন মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। …

প্রতিমা তৈরির শেষ মুহূর্তে রঙ তুলির আঁচড়ে সাংবাদিক রুপম আচার্য্য

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সদরসহ ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এবার সর্বমোট ১ হাজার ৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সর্বজনীন পূজামণ্ডপ রয়েছে ৮৭১টি ও ব্যক্তিগতভাবে ১৩৪টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশ পূজার সময় বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে সাড়ম্বরে …

লোহাগাড়ার সাংবাদিকদের সাথে সিরত মাহফিল কমিটির মত বিনিময়

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিন ব্যাপী ৫২ তম আন্তর্জাতিক সীরতুন্নবী সা. মাহফিল আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে সীরত কমিটি। এসময় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ …

হাজারো নাটকীয়তার পর শাজাহানপুরে বিএনপি’র সম্মেলন

বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর  হাজারো নাটকীয়তার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চুপিনগর উচ্চ বিদ্যালয় মাঠে  বিকাল ৪.০০ ঘটিকায় সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ডা.বজলুর রহমান (নিলু) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া …

কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন ফুলবাড়ীর ইউএনও সুমন দাস

কুড়িগ্রাম প্রতিনিধি : উপজেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদুর প্রসারী ভুমিকা পালন করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনারম্বর অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল …

মৌলভীবাজারে নারী নেতৃত্বে ব্যতিক্রমী দুর্গোৎসব

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দুর্গাবাড়ি মন্দিরে দীর্ঘ ছয় দশক পর এবার প্রথমবারের মতো নারীদের নেতৃত্বে হবে ব্যতিক্রমি দুর্গাপূজার উৎসব। দেবী দূর্গার ন্যায় নারীর অসীম ক্ষমতা ও নারীর প্রতি সম্মান দেখানোর জন্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেন বলে জানান আয়োজকরা। মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে দীর্ঘ ৬০ বছর ধরে বিরাজমান ঐতিহ্যবাহী ‘দূর্গাবাড়ি মন্দির’। প্রতিষ্ঠালগ্ন থেকে …

নেত্রকোণা পূজামন্ডব পরিদর্শন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজারের সকল পূজামন্ডব, সাতপাই কালিবাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, প্যানেল মেয়র এস এম মহসিন আলম,  নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদ, পূজা উদযাপন …