কমলগঞ্জে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় দুদকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুপুর দেড়টা থেকে টানা বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদক দল। তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে …

ভুরুঙ্গামারীতে ডিএনসি সদস্যদের অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটক চোরাকারবারির নাম এনামুল হক (৩৫)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। জানা গেছে, বুধবার সকাল সাড়ে দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃ্ত্বে …

বগুড়ায় এমপি ও যুবলীগের সাধারন সম্পাদকের মধ্যে হাতাহাতি, পিস্তুল প্রদর্শন নিয়ে হাজারো মন্তব্য

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বুধবার সকাল ১০.০০ ঘটিকায় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের মধ্যে হাতাহাতি  উপজেলা প্রাঙ্গণে হয়।এ সময় এমপি উপজেলা চেয়ারম্যানকে পিস্তুল প্রদর্শন করেছেন। সংঘর্ষের বিষয়টি উপজেলা চেয়ারম্যান এবং এমপি আলাদা ভাবে বর্ণনা করেছেন। জানা যায়,  শাজাহানপুর উপজেলায় মাসিক  আইনশৃঙ্খলা সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের …

কুড়িগ্রামে গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রায় সোয়া ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি আবু সামা আরিফ (২২) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আটক আবু সামা আরিফ জেলার নাগেশ্বরী উপজেলার হাটহাজারী গ্রামের বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের  একটি চৌকস দল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রাম …

লাউয়াছড়া উদ্যানে দুই বখাটে গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা দম্পতিকে উত্যক্ত করা এবং তাদের কাছ থেকে টাকা ছিনতায়ের অভিযোগে দু’জনকে আটক করেছে টুরিস্ট পুলিশ। পরে তাদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন- ময়না মিয়ার ছেলে মোঃ বেলাল হোসেন (৩০) ও বদুরুল আলমের ছেলে নাজমুল ইসলাম ফাহিম (২২)। তাদের উভয়ের বাড়ি কমলগঞ্জ …

কুড়িগ্রামে ১৪ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র সহ মোট ১৪ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি নয়ন মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে। আটক নয়ন মিয়া উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নয়ন মিয়ার বিরুদ্ধে উলিপুর থানায় ৯টি মাদক মামলা, ১ টি অস্ত্র মামলা, ১ টি অন্যান্য মামলা, চিলমারী থানায় ২ …

ঠাকুরগাঁওয়ে সীমান্তঘেঁষা নাগর নদীতে ডুবে একজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘাস কাটার উদ্দেশ্যে সীমান্তঘেঁসা নাগর নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মফিজউদ্দীন ঝরু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) আনুমানিক সকাল ১০ টায় উপজেলার মানিকখাড়ি সীমান্ত এলাকায় নাগর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মফিজউদ্দীন উপজেলার আমগাঁও গ্রামের মৃত রমিজউদ্দিনের ছেলে। জানা গেছে, ঘটনার দিন সকালে মানিকখাড়ি …

নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় আবু ইউনুস (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীর বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী এলাকায়। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে। স্থানীয়রা জানান, …

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর হস্তে গ্রহণ করা হবে-পরিবেশ মন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের একত্রে মিলেমিশে বসবাস করছে। কোনো কোনো সময় সাম্প্রদায়িক শক্তি আমাদের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে। এই অসাম্প্রদায়িক দেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। মন্ত্রী আরো বলেন, সাম্প্রদায়িক …

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্র সচিবসহ আটক-৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম এবং ২য় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নজরে আসলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অনেক নাটকীয়তার পরে মঙ্গলবার মধ্যরাতে প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। রাতের আধারে মিডিয়াকর্মীদের প্রশ্ন থেকে বাঁচতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম দৌঁড়ে পলায়ন …