বাংলাদেশী নাগরিক,পরিচয়পত্রে ‘ভেনুজুয়েলার’ নাগরিক!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রোমানা বেগম। জাতীয় পরিচয়পত্রে তার নামের দ্বিতীয় অংশ ‘বেগম’ এর জায়গায় ভুল করে ‘আক্তার’ লেখা হয়। এটি সংশোধন করতে দিয়েছিলেন তিনি। তবে নাম সংশোধন হয়েছে ঠিকই। তবে ফের হয়েছে আরেকটি ভুল। তার জন্মস্থান লেখা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু রোমানা বেগম নন; …

ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষদের মাঝে বীজ সার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমে উফশী আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন সহ …

রাণীশংকৈলে চাঞ্চল্যকর শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্ত সোমবার (১ আগষ্ঠ) সকালে বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব, জেলা নির্বাচন …

সাড়া ফেলেছে গীতিকার মো. হাবিবুল্লাহ’র পদ্মা সেতুর গান

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের গর্বের প্রতীক পদ্মা বহুমুখি সেতু নিয়ে চমৎকার থিম সং লিখেছেন নেত্রকোণার গর্বিত সন্তান বিশিষ্ট গীতিকার মো. হাবিবুল্লাহ। তার গানের অপূর্ব বাণী, সুর ও গায়কী সংগীত প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর লেখা গান- অকূল পদ্মারে…তোমার বুকে জেগেছে এবার, স্বপ্নের সেতু চমক জোয়ার… গানটি ব‍্যাপক সাড়া ফেলেছে। গত ২৫ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ …

শত কোটি টাকার ব্রিজে যাতায়াতের একমাত্র সম্বল মই!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া, পৃথিমপাশা, হাজীপুর, শরীফপুর সড়কে মনু নদের ওপর ‘রাজাপুর সেতু’ নামক নির্মাণ কাজ বছর খানেক আগে শেষ হয়েছে। কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ। এ অবস্থায় সেতুর দুই পাশে বাঁশের মই স্থাপন করে ঝুঁকি নিয়ে …

নেত্রকোণায় ফ্রিজের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের ছোট বাজার এলাকায় মনি ইলেকট্রনিকস নামের ফ্রিজের দোকানে বেশী মূল্য নির্ধারন করে ২০% ডিসকাউন্ট দেখিয়ে ফ্রিজ বিক্রি করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম। ১ আগষ্ট মনি ইলেকট্রনিকস দোকানে গোপন সূত্রে খবর পেয়ে নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজারে এলাকায় ফ্রিজের …

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভোলায় রবিবার বিএনপির মিছিলে উপর পুলিশের গুলিতে আব্দুর রহিম মাতবর নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে শহরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি থাকার পরও এই মিছিল অনুষ্ঠিত হয়। শহরের শাহ মোস্তফা রোডস্থ সাবেক মহিলা এমপি খালেদা রাব্বানীর …

ঠাকুরগাঁওয়ে ১৫ আগস্ট পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত …

সংবাদ সম্মেলনে অভিযোগ : কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্তৃক কু-প্রস্তাব

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অব্যাহতভাবে শারিরীক নির্যাতন এমন কি কয়েক দফা বালিশ চাপা দিয়ে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কারারক্ষী স্বামী। স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শাপলা বেগম নামের ঐ গৃহবধু বর্তমানে প্রায় ৭ বছরের এক পুত্র সন্তানতে নিয়ে পিতার বাড়িতে দুর্বিসহ জীবনযাপন করছেন। স্বামীর পরকীয়া আর নির্যাতনের বিষয়ে …

নীলফামারীর ডোমারে চাল বোঝাই ট্রাক্টর উল্টে ২ জন নিহত, আহত ১

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে চাল বোঝাই ট্রাক্টর উল্টে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১ আগষ্ট) দুপুরে বোড়াগাড়ী-জলঢাকা সড়কের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া একবট নতুন জামে মসজিদ সংলগ্ন এলাকায়। নিহতরা হলেন, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে ভ্যান চালক আফসারুল ইসলাম(৪৫) ও ডিমলা বড় …