বরিশালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

সিএনবিডি অনলাইন ডেস্কঃ বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (২০ জুলাই) দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ-সংলগ্ন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল …

মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রেস ব্রিফিং

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১শে জুলাই জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় বাঞ্ছারামপুর  উপজেলা হলরুমে নির্বাহী অফিসার একি মিত্র চাকমা  সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের মো.চাঁন মিয়া সরকার,দৈনিক আমাদের …

রাণীশংকৈলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ …

নওগাঁয় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ১৯৭টি ঘর বিতরন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে জেলার ৮ উপজেলায় ১৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ বাড়ি প্রদান করা হবে। বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে ২৬ হাজার ২২৯টি মান সম্মত ঘর বিতরন করা হবে তারই অংশ হিসেবে নওগাঁ জেলায় এই পরিমাণ ঘর প্রদান করা হবে। আজ বুধবার বেলা …

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংযোগ সড়কে ডাকাতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দুটি উপজেলা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ। এই দুই উপজেলাতেই রয়েছে দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ চিরসবুজ বনাঞ্চল বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যান। ফলে এখানে পর্যটক, গবেষকসহ নানান শ্রেণির মানুষের আনাগোনা থাকে। এই দুই উপজেলার সংযোগ সড়কে ৩৩ দিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। নিঃস্ব হয়েছেন সাধারণ মানুষ। এই ডাকাতির ফলে প্রচণ্ড ভীতি সঞ্চার …

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণে ভোক্তা অধিকার এর জরিমানা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলায় বরুণ কান্দি গ্রামের মো. ইসমািইল ছেলে মো. রহিস উদ্দিন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ করে অবৈধ ভাবে বেশী মুনাফা পাওয়ার আশায় গুড়া দুধ মিশে দুধ তরল করে বাজারে বাজারজাত করতো এমন এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য …

মৌলভীবাজারে জোর পূর্বক ঘর কেটে ফেলার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বড় বাড়ী এলাকায় এজমালি দেয়াল ও ঘরের ছালা কেটে দেয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী অপু আহমেদ এর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, তারা যৌথ ঘরে বসবাস করে আসছেন প্রায় ৪৫ বছর যাবত । তার ছোট ভাই মো: শিমুল (জাহিদ) জোর পুর্বক এজমালি অংশসহ দেয়াল দেওয়ার চেষ্টা …

ডোমারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে এডিপির বিশেষ বরাদ্দে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে …

নেত্রকোণায় হুমায়ুন আহমেদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ জননন্দিত লেখক ড. হুমায়ুন আহমেদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে নিজ জেলা নেত্রকোণায় কোরআন খতম, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে হুমায়ূন আহমেদের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শোক র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১ টায় জেলা প্রেসক্লাবের …

নওগাঁর আত্রাইয়ে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বেসরকারী এনজিও সংস্থা ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার,গণতন্ত্র,সুশাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই)এডভোকেসি নেটওয়াক এর সভাপতি সাংবাদিক মিতুমনি সভাপতিত্বে অনুষ্ঠানে …