ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চলমান তাপদাহ ও প্রচন্ড খরার কারণে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা৷ সোমবার(১৮ জুলাই) সকাল ৭ টায় উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরাণী বড়পুকুর পাড় ঈদগাহ মাঠে শায়েখ এজাবুদ্দিন ইমামতিত্বে এ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমার জীবনে এত রোদের তাপমাত্রা দেখিনি, ঘরের ভিতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছেনা, …

নেত্রকোণা সদরে ৪ টি বসতঘর ও নগদ ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে ছাই

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় লক্ষিগঞ্জ ইউনিয়নে ৪ টি বসতঘরসহ নগদ ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে লক্ষিগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের গিডুরপাড়া বাজারের পাশে পুরোনো ভবের বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। এতে নগদ ৯৫ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মত …

চট্টগ্রামে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে আহত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় আপন চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে মো.মোরশেদ(২৬) নামক এক যুবক ঘোরতর আহত হয়েছে। শুক্রবার(৮ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন এর ৪ নং ওয়াডের উত্তর আমিরাবাদ গ্রামের তালুকার পাড়ায় এ ঘটনা ঘটে। মোরশেদ উপজেলার আমিরাবাদ ইউনিয়ন এর মৃত জামাল উদ্দীন এর ছেলে। সে পেশায় একজন দিন মজুর। তার কোন ভাই বোন …

লোহাগাড়ার ৫২ টি গৃহ ও ভূমিহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামী ২১ জুলাই  চট্টগ্রামের লোহাগাড়ার ভূমি ও গৃহহীন ৫১টি পরিবার মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিলপত্র হস্তান্তর করা হবে। ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্যাহ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান …

নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই গ্রামের …

নওগাঁর উপ সহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) কোয়ার্টার এখন প্রভাবশালীদের দখলে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘদিন সংস্কার না করা ও সঠিক নজরদারির অভাবে নওগাঁয় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের থাকার জন্য সরকারীভাবে বরাদ্দকৃত ৯৮টি এসএএও কোয়ার্টার বেদখল হতে শুরু করেছে। আনুমানিক ষাটের দশকে নির্মিত এসব কোয়ার্টার দীর্ঘদিন অযত্নে ফেলেে রাখায় তা স্থানীয় প্রভাবশালীরা দখলে নিচ্ছে। মূল্যবান জমিগুলো দখলে নিয়ে সেখানে নতুন করে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ …

ধানী জমির ফসল কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শক্রুতার জের হিসাবে বর্গাচাষি মোঃ বশির মিয়ার রোপনকৃত ধানী জমি ঘাস মারার ঔষদ ছিটিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। প্রতিপক্ষ উপজেলার করিমপুর গ্রামের জমির মিয়া (৪৫), কায়েছ মিয়া (২২), গোপাল নগর গ্রামের সুশীতল দেব (৫৫) এর বিরুদ্ধে। শনিবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ …

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

সিএনবিডি ডেস্কঃ বগুড়ার কাহালু ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল ও শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার (১৬ জুলাই) সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। নিহতরা …

কমলগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামন্ডপ কমিটির সভাপতির ওপর হামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ শব্দকর (৩৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, বিগত দুর্গাপূজার সময় মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপে হামলা ও ভাংচুর মামলার আসামি আব্দুল হেকিম, তারেক মিয়া, লিপন মিয়া, …

ফুলবাড়ীতে গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেট্রো  পাবলিকেশন্স ঢাকা’র উদ্যোগে ও রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন ফুলবাড়ী কুড়িগ্রাম’র সহযোগিতায় গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রো পাবলিকেশনের স্বত্তাধিকারী আবুল বাশার। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ …