মুরাদনগরে অন্তঃসত্ত্বা কিশোরীর লাশ উদ্ধার

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে  সুমাইয়া আক্তার নামে  অন্তঃসত্ত্বা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপির কাঠালিয়া কান্দা গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। নিহত সুমাইয়া আক্তার (১৩) ওই গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে সন্দেহ ভাজন ঘাতক …

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টিরএমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়। উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি …

কুড়িগ্রামে চালককে হত্যা করে অটো ছিনতাই ঘটনায় দুই অভিযুক্ত আটক; পুলিশের প্রেস ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে  অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং- এ এসব তথ্য জানান সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ …

মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যের পদোন্নতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দুই পুলিশ সদস্য পুলিশ পরিদর্শক ও উপ-পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে পদোন্নতি র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। মৌলভীবাজার জেলার রিজার্ভ অফিসের ডি-স্টোরে কর্মরত উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আবুল বাশার পুলিশ পরিদর্শক …

কুড়িগ্রামে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ যশোরে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে  কুড়িগ্রামে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে এ বিক্ষোভ ও সমাবেশ করে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম থানাপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিয়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত …

যশোর যুবদল নেতার খুনের রহস্য উদঘাটন

যশোর প্রতিনিধিঃ যশোর যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনিকে খুনের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এরই মধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃত শহরের টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন। বৃহস্পতিবার (১৪ জুলাই) যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক রূপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের সুত্রে জানা গেছে, বদিউজ্জামান ধনিকে খুনের …

কুলাউড়ায় নৌকা ডুবিতে নিখোঁজের ১দিন পর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর বাবুল মিয়ার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বরমচালের বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ। তিনি …

কুলাউড়ায় জনপ্রতিনিধিদের সাথে ওসির মতবিনিময়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। বুধবার দুপুরে কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি আব্দুছ ছালেক থানা এলাকার শান্তি রক্ষায় সকল জনপ্রতিনিধির সহযোগিতা …

নীলফামারীর ডোমারে ট্রেনের নিচে ঝাপিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডোমার রেল স্টেশনে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন রেল স্টেশন পাড়া এলাকার স্যান্ডেল ব্যবসায়ী জবা ইসলাম (২৭) নামে এক যুবক। আজ বৃহস্পতিবার (১৪ই জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে ওই যুবক। আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর …

জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের বার্ষিক চুক্তি স্বাক্ষরিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জনগণকে আরো উন্নততর সেবা দিতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। ১৩ই জুলাই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মধ্যকার ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সকল উপজেলা নির্বাহী অফিসারগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিজ্ঞ …