হাজারো মুসল্লির উপস্থিতিতে রাণীশংকৈলে শিক্ষক আইরিনের জানাযা নামাজ সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইরিন পারভীন বেবির (৪১) জানাযা নামাজ হাজারো মুসল্লির উপস্থিতে সোমবার ৪ জুন সকাল ১১ টায় তার নিজ গ্রাম উত্তর সন্ধ্যারই জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। শিক্ষক বেবি প্রায় এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার …

নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই …

হাকালুকি হাওর পাড়ের বানভাসি মানুষের আত্মচিৎকার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দুঃখ-কষ্টে দিন কাটছে বানভাসি মানুষের। ত্রাণের আশায় নৌকা দেখলেই ছুটে যান তারা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা পানিতে দাঁড়িয়ে থাকেন একটু খাবারের আশায়। গবাদিপশুর ও গোখাদ্য নিয়েও চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষগুলো। অনেকে কোরবানির ঈদের জন্য লালনপালন করা গরু লোকসানে বিক্রি করে দিচ্ছেন। এদিকে প্রকৃতিক …

কমলগঞ্জে হত্যাচেষ্টা ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী, গ্রাম্য সালিশ কারক আব্দুল খালিক (৬৮) কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুল খালিক বাদী হয়ে গত ২৯ জুন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর …

সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় তেলবাহি লরীর ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শাহীন আহমদ (৩৫) পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার দক্ষিণভাগের দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৮ জুন মঙ্গলবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম …

ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় নীল কমল নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে বিএসএফ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে বাবা মায়ের সাথে পাচারকারী দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে নদী সাঁতরিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর লাশ নীল কমল নদী থেকে উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। গতকাল রবিবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত এলাকার ৯৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে …

নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে দূর্নীতি দমন  সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন  এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ( প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন …

মুরাদনগরে চেয়ারম্যানের সামনে শালিসে নারী মানবাধিকার কর্মীকে নির্যাতন

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্ব বিরোধ ও ভোট না দেয়ার অযুহাতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসে মরিয়ম বেগম নামে এক নারী মানবাধিকার কর্মীকে ব্যাপক মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। উপজেলার নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সামনে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার দলবল এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে …

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ মাধ‍্যমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের নামে কল্পিত দূর্নীতি নিয়ে দৈনিক আজকের বসুন্ধরা সহ কয়েকটি পত্রিকায় মিথ‍্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন মাধ‍্যমিক শিক্ষক সমিতির সভাপতি …

রায়পু‌রে ইভটিজিংয়ের অপরা‌ধে ভ্রাম্যমান আদাল‌তে দুই যুব‌কের কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ইভটিজিং-এর অপরাধে জাহিদুল ইসলাম সবুজ (১৯) ও আহাদ হোসেন (২৩) নামের দুই বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গেলো শনিবার দুপুরে (২ জুলাই) পৌরসভার ১নং ওয়ার্ড খেজুর তলায় আদালত বসিয়ে ইভটিজিং (নারী শ্লীলতাহানির) অপরাধের দায়ে ১৮৬০ এর ৫০৯ ধারায় এদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ …