বড়লেখায় টিলাধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের টিলাধসের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন করেন। এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ খাঁন, দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ বাবলু, প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান মনা …

পূজা করা নিয়ে দ্বন্দ্বে এক জনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মন্দিরে পূজা করা নিয়ে প্রতিপক্ষের হামলায় সুরঞ্জিত বিশ্বাস (১৭) নামে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধাবার (৮ জুন) বিকেল ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত মারা যান। বৃহস্পতিবার (৯ জুন) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে …

বৈদ্যুতিক শকে মায়ের মৃত্যু; ছেলের অনুষ্ঠান আর খাওয়া হলো না

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তার জড়িয়ে (৯ জুন) বৃহস্পতিবার সকালে রুমি আকতার (৪৪) নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান  জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার। …

রায়পুরে বিধবা পরিবারের ওপর হামলা, ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে শাহনারা বেগম নামে (৬৭) এক বিধববা নারী ৩৫ বার হামলার শিকার হয়েছেন। বিভিন্ন সময় হামলার ঘটনায় ২৫ টি জিডি করলেও অভিযুক্ত মিরাজ হোসেনের নির্যাতন থেকে রক্ষা পায়নি তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে (৯ জুন) প্রশাসনের সহযোগীতা চেয়ে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ …

চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে ৮কোটি টাকার চা বিক্রয়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে প্রায় আট কোটি টাকার চা বিক্রি হয়েছে। চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬২ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের …

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ-১৭) চুড়ান্ত খেলা বুধবার (৮ জুন) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে  অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় (বালক) ঠাকুরগাঁও পৌরসভা দল বনাম রাণীশংকৈল উপজেলা দল অংশগ্রহণ করেন খেলায় রাণীশংকৈলকে ১-০ গোলে হারিয়ে ঠাকুরগাঁও পৌরসভা বালক …

নেত্রকোণায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নে সাতগাঁও এম.বি.পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জমিলা খাতুন কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ভিত্তিহীন মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। ৮ জুন বুধবার জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা …

দু’দিনব্যাপী মাতৃত্বকাল ভাতাভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর দুই দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৮ জুন) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে থেকে এ সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান। প্রশিক্ষণে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা মহিলা …

ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তন জেন্ডার প্লান বিষয়ক কর্মশালা

ফুলবাড়ী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তন জেন্ডার প্লান বিষয়ক একদিনের কর্মশালা গতকাল বুধবার (৮ জুন) বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজ এর বাস্তবায়নে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর সহযোগিতায় এবং ফুলবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর …

মাদকরোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহযোগিতায় বুধবার দিনব্যাপী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা …