বগুড়ার ধুনটে অবৈধভাবে চাল মজুদ করায় অর্থ জরিমানা

সাবিক ওমর সবুজঃ বগুড়ার ধুনটে অবৈধভাবে ১ টনের অধিক চাল মজুদ করার দায়ে মেসার্স বর্ণ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। বুধবার বেলা ১২টায় ধুনট বাজার ও অফিসারপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। অভিযানকালে অফিসারপাড়া এলাকায় লাইসেন্স বিহীন ভাবে অবৈধ ভাবে চাল মজুদ করায় মের্সাস বর্ণ ট্রেডার্সের মালিক …

মাদক সম্রাট নিজাম গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : একাধিক মাদক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। বুধবার (১জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ঐ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র মতে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে সিলেট মেট্টোর উপশহর এলাকায় পরোয়ানাভূক্ত একাধিক মামালার পলাতক এক আসামী অবস্থান করছে। …

ফুলবাড়ী পল্লী উন্নয়ন অফিসে প্রশিক্ষনের ৯ লাখ টাকা নিয়ে টালবাহনা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসে ২০১৯-২০২০ অর্থ বছরে উদকনিক প্রকল্পের আওতায় একটি ব্যাচের প্রশিক্ষন না হলেও প্রশিক্ষনের ৯ লাখ ১২ হাজার টাকা নিয়ে টালবাহনা চলছে। তৎকালীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) এবং বর্তমান হিসাবরক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলন হলেও সরকারী কোষাগারে ফেরত দেয়ার কোন প্রমানপত্র দেখাতে পারছেন না তারা …

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বুধবার (১ জুন) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বহৃি শিখা আশা’র সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সকল দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক …

লোহাগাড়ায় গাড়ির চাপায় দোকানদার নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকাস্থ ইউনিয়ন পরিষদের সামনে পিক-আপের চাপায় সাইফুল(২২) নামে এক দোকানদার নিহত হয়েছে। ১ জুন সকাল ১১টার এ ঘটনাটি ঘটেছে। নিহত সাইফুল উপজেলার চুনতি আদর্শ পাড়ার বজল আলীর পুত্র। সে একজন পানের দোকানদার। চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা …

নওগাঁয় ‘প্রশান্তির প্রহর’ পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শিশু ও জনসাধারণের জন্য অবহেলিত এলাকার পরিবেশ সৃষ্টির লক্ষে পরিবেশ বান্ধব ‘প্রশান্তির প্রহর’ নামে পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের পার-নওগাঁ তাজের মোড়ের পাশে প্রশান্তির প্রহর এর ফলক উন্মোচন করেন জেলা পরিষদের চেয়রারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বকু। পরে জেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় …

মিতালী এক্সপ্রেসের চাকা গড়ালো চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ দীর্ঘ ৫৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ ১ লা জুন ২০২২ বহুল প্রতিক্ষিত মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের পশ্চিম বঙ্গের নিউ জলপাইগুড়ি ষ্টেশন থেকে ছেড়ে এসে প্রায় ৬৯ কিঃমিঃ ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বুধবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা নীলফামারীর চিলাহাটি রেল ষ্টেশনে পৌঁছায়। এ সময় চিলাহাটি …

নিখোঁজ যুবতীর খবর মিললো ভারতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাড়ি থেকে বের হয়ে সপ্তাহখানেক নিখোঁজ ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউপির জামকান্দি এলাকার পূর্ণিমা মুন্ডা (২৬)। এরই মধ্যে ভারতে আটক হন তিনি। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। বিজিবির সূত্র মতে জানা গেছে, জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে পূর্ণিমা …

নওগাঁয় চাঁদার টাকা না পেয়ে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা বাবা-ছেলেকে, পলাতক আসামী!

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চাঁদার টাকা না পেয়ে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা বাবা-ছেলেকে, পলাতক আসামী। ঘটনাটি ঘটেছে গত ২৭মে শুক্রবার সন্ধ্যা ৭টায়। বসতবাড়ির নির্মাণাধীন বাড়ির ছাদের কার্নিশ ভাঙ্গাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নওগাঁ সদর উপজেলার খাঁস নওগাঁ হঠাৎ পাড়ার মোছাঃ রেহেনা বেগমের স্বামী মো. নূর ইসলাকে ও ছেলে …

নবাবগঞ্জে ট্রলির চাপায় মোটরসাইকেল চালক নিহত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গরুর সাথে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভূতি ভূষন রায় ব্রতি জানান, নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা এলাকার সকাল ১১টার দিকে গরুর সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে লিমন হোসেন (২৪) নামে একজন মোটর সাইকেল চালক। এসময় …