ফুলবাড়ী সীমান্তে সহস্রাধিক ইয়াবা সহ মাদক চোরাকারবারি আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের অভিযানে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটককৃত ওই চোরাকারবারির নাম সাইদুল হক (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গজেরকুটি গ্রামের আব্দার আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের …

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ৬৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিঠি গঠিত হয়েছে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি এড,স্বপন কুমার দেব এর সভাপতিত্বে গত ২৩ মে বিকাল ৪ ঘটিকায় শহরের দিল্লি রেষ্টুরেন্ট এর হল রুমে মৌলভীবাজারে বিভিন্ন প্রিন্ট, অনলাইন একাধিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সর্বসম্মতিক্রমে দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার ষ্টাফ রির্পোটার সিতার আহমদকে আহবায়ক এবং …

কক্সবাজারের ইনানী বিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টার দিকে ইনানী বীচের শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিম পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেলেরা মাছ শিকার করতে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অলিউর রহমান …

পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতাল কতৃক টর্নেডো কবলিত ১০ পরিবারকে সহায়তা প্রদান

অলিউর রহমান মিরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের শকুরডাঙ্গা গ্রামের টর্নেডো কবলিত ১০ টি অতিদরিদ্র পরিবারকে ঘর মেরামতের জন্য ১১৫০০ ( এগারো হাজার পাঁচশত) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ যে, পূর্বে টর্নেডো সংঘটিতর পর পরেই ল্যাম্ব হতে কবলিত পরিবার গুলোর মধ্যে খাবারের জন্য ২ হাজার করে টাকা …

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০

রাজনীতি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মে) সকালের দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন এবং ছাত্রলীগ কর্মীরা শহীদ …

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ১৫০০ ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার (২৩ মে) বিকেলের দিকে উপজেলার খলগাঁও এলাকায় জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ ম্যাজিস্টেট মীর নাহিদ আহসান এর নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ …

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২৩ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ ১৭,বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন বিকাল সাড়ে তিনটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের …

মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও মৃত্যুর হুমকি এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশী হামলা মামলা এবং ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জাসামকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি পুলিশের গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। …

দীর্ঘ ৫ বছর পর কমলগঞ্জ ছাত্রলীগ কমিটি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম। প্রায় ৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। এ নিয়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে …

নওগাঁর পত্নীতলায় গণমাধ্যম কর্মীদের সাথে ১৪ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে গতকাল সোমবার বেলা ১১টায় নওগাঁ জেলাধীন নওগাঁ সদর, পত্নীতলা, ধামইরহাট, সাপাহারের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিয়ম সভার আয়োজন করা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ১৪ বিজিবি এর আওতাধীন …