বাবার অসাবধানতার কারণে সড়কে প্রান গেল এক শিশুর

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোজাহিদ হোসেন মোসাদ ( ৩.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার কাচদহ ব্রিজের সামনে আলম নগর বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ উপজেলার বামন নগর কাশিপুর এলাকার মোঃ মাহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,আলমনগর বাজারে রাস্তা পারাপারের সময় তার বাবার অসাবধানতা …

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া  যুবক নাজমুলের (২০) লাশ পরিবারের সদস্যরা উদ্ধার করেছে । রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে নাজমুল বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল দলকে দেখে ভয়ে নদীতে ঝাপ দিয়ে …

নবাবগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৪ (চার) পলাতক আসামী গ্রেপ্তার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে নবাবগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ১। মোঃ আমজাদ আলী (৫৫), পিতা-মৃত মনসের আলী, ২। মোঃ আমির হামজা (৩১), পিতা-মোঃ আমজাদ আলী, ৩। মোঃ রহিম বাবু (৩০), পিতা-মোঃ হানিফ, ৪। মোঃ সুজন মিয়া (২৮), পিতা- মৃত আকবর, সর্ব সাং- …

রাণীশংকৈলের পৌর কাউন্সিলর কুখ্যাত মোটরসাইকেল চোর পীরগঞ্জে গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৩৮) গত শনিবার ১৬ এপ্রিল রাতে পার্শ্ববর্তী পীরগঞ্জ পৌর শহরে তারাবী নামাজ চলাকালীন মসজিদ সংলগ্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর। পীরগঞ্জ থানার …

চাতলাপুর স্থলবন্দরে যাত্রী গ্ৰহন করছে না ভারত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সারাবিশ্বে করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু করলেও ভারতীয় ভিসা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে কোন যাত্রী ভারতে যেতে পারছেন না। অন্যদিকে ভারতের …

কুড়িগ্রামে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১ ও মুক্তিযোদ্ধাসহ আহত ৫

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালুবাহী ট্রাকের চাপায় তাজুল ইসলাম (৩৫) নামের ১ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধা সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বালুবাহী ট্রাক ও চালক বাবু মিয়া (৩৫) কে পুলিশ আটক করেছে। নিহত …

নেত্রকোণায় ধনু নদীর পানি বিপদ সীমার ১২ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত, হাওরাঞ্চলের কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার প্রাণান্তকর চেষ্টা

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোন সময় ফসল রক্ষা বাধঁ ভেঙ্গে ফসল হানির আশংকায় হাওরাঞ্চলের কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে জেলার প্রধান প্রধান নদীর পানি …

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের অফিসার-কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র‌্যালী পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে একইস্থানে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার …

বগুড়ায় এলাকাবাসীর হাতে সন্ত্রাসী নিহত, পুরাতন কবর থেকে লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় এলাকাবাসীর এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। নিহত আরিফুল ইসলাম হিটলু (৫২) নামের ওই সন্ত্রাসীকে হত্যার পর তার লাশ কবরে পুঁতে রাখে এলাকাবাসী। পরে ঘটনার ১৪ ঘন্টা পর শাজাহানপুর উপজেলার চার বছরের পুরনো একটি কবরে লাশের সন্ধান পায় পুলিশ। পরবর্তীতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে …

সৌদি আরবে পাঠাবে বলে ঢাকায় ধর্ষণের শিকার নারী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সৌদি আরবে পাঠানোর কথা বলে ভাষা শেখানোর নামে মৌলভীবাজার থেকে এক নারীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানব পাচার চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গেল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩–এর …