ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানির অভিযোগে যুবক জেলহাজতে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উষ্কানীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে রাজনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং ১৬, তারিখ: ১৩/০৪/২০২২) হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তাকে আদালতে হাজির করলে আদালত জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। আটক যুবকের নাম জাহিদ হাসান (২১)। সে উপজেলার মুন্সিবাজার …

ছয়চিরিতে বিগত ২শ বছরের ঐতিহ্য চড়কপূজা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লোকোৎসব হচ্ছে চড়কপূজা। দেশের সনাতন ধর্মাবলম্বীদের আকর্ষণীয় ও অন্যতম লোকোৎসব এটি। প্রতিবছর এদিনে বাংলা পহেলা বৈশাখে ছয়চিরি সাগরদীঘির পাড়ে এ চড়কপূজা ও মেলার আয়োজন করা হয়। এ পূজার অন্য নাম নীলপূজা, মহাদেবপূজা, গম্ভীরাপূজা বা শিবের পূজা। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিরি সাগরদীঘির পাড় চড়কপূজার জন্য একটি দর্শনীয় …

কুমিল্লায় ১৫ মাসে ২১০৮ জন পলাতক আসামী গ্রেপ্তার!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ১৫ মাসে ৩ হাজার বছরের কারাদণ্ড ও ৩৩ কোটি টাকার অর্থদণ্ড প্রাপ্ত ২১০৮ জন পলাতক আসামী গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।পুলিশের হিসেব অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই ১৫ মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২১শ’ ৮ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা …

কুলাউড়ায় রাস্তা পাকা করনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সুলতান মনসুর

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার ২ আসনের (কুলাউড়া) সংসদীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্ধকৃত এলজিইডি এর বাস্তবায়নে প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাও ইউনিয়নের রাউৎগাঁও – তিলাশিজুরা  রাস্তা পাকা করনের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়। বুধবার (১৩ এপ্রিল) ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি …

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান শারীরিকভাবে লাঞ্ছিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ গতকাল বুধবার ইউপি কার্যালয়ে গ্রাম্য আদালত পরিচালনা করছিলেন। এমন সময় ওই ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মান্নান …

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত বুধবার পৃথক ঘটনায় এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মৃত পুরুষ উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে বাবুল হোসেন (৩২) ও নারী ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী সুভা রাণী (৪২) । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মৃত বাবুল হোসেন এর …

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরন করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে নওগাঁ সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সন্তানদের শিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে এসব বিতরন করা হয়েছে। …

মৌলভীবাজারের চক্ষু বিশেষজ্ঞ যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আর নেই। তিনি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র মতে জানা গেছে, তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আমেরিকার রচস্টার বাফেলোর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও শ্যালক গুরুতর আহত হয়েছেন। আরোও জানা গেছে শ্যালক …

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির শপথগ্রহণ ও অভিষেক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক গত বুধবার জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  আজিজুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা। এ সময় শপথবাক্যে অংশগ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক, আবু …

আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বুধবার স্থানীয় ইমাম ও উলামা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলার ফিতরা নির্ধারণ উপলক্ষে গতকাল আত্রাই উপজেলা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শাহে আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন …