মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে ইটভাটার ৩ শ্রমিক নিহত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ইটভাটার একটি ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (৯ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার যাত্রপুর ইউনিয়নের মুরাদনগর-শ্রীকাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বল্লভ বাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২), শাহ আলমের ছেলে বাবুল (২২) ও …

বড়লেখায় পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুনের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় রুবেল আহমদ (২৮) নামে যুবককে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বড়লেখা সদর ইউনিয়নের মেম্বার সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদ গংদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউপির কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত …

ময়মনসিংহে জেলা পুলিশের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহ্ফিল

ময়মনসিংহ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা পুলিশের “আইনশৃঙ্খলা সংক্রান্ত” মতবিনিময় ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ আয়োজনটি ময়মনসিংহ জেলা পুলিশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলটি জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের …

মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাত: সাংবাদিক শ্রীঘরে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুল আলম রওশন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা আত্মসাতের মামলায় মৌলভীবাজার জেল হাজতে আছেন। রওশনের বিরুদ্ধে মৃত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের প্রমান পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন প্রদান করেন। গত ২৮ …

জায়গা নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলায় তিনজনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের মূছা-মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন- ব্যবসায়ী সফিক মুন্সি, মেহেদী হাছান পাঠান, নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মো: …

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিশু সহ পাঁচজন রোজাদার মুসল্লী আহত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশু সহ পাঁচজন রোজাদার মুসল্লী আহত হয়েছে। গেল সোমবার সন্ধ্যায় ইফতারের পূর্বে আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মসজিদের ইমাম মৌলানা মোঃবজলুর রশিদ (৪২) মোঃ আজিজার রহমান (৫৫), বেলী বেগম (৫৫) আব্দুল মজিদ (৫৭), …

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (৮ এপ্রিল) সকালে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়। এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই মাঠেই   স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,বাংলাদেশ স্কাউটস জেলা …

ভর্তুকিমূল্যে ২য় পর্যায়ে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সারাদেশব্যাপী আজ হতে শুরু হয়েছে স্বল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভর্তুকিমূল্যে ২য় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২য় পর্যায়ের ভর্তুকিমূল্যে পণ্য বিক্র‍য় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) …

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৬

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার সেবকদাস গ্রামে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের পর গ্রেফতারকৃত …

পবিত্র রমজানে বগুড়ায় টিসিবির ন্যায্য মুল্যে পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে গত ৭ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী ০১কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রির কার্যক্রম (বগুড়া জেলা) এর দ্বিতীয় পর্যায় এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, বগুড়া জনাব মোঃ জিয়াউল হক। এ সময় …