প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবেঃ খাদ্য মন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবে। খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের শষ্যবীজ সংরক্ষণেও পারিবারিক সাইলো ভূমিকা রাখবে।নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন …

রানীশংকৈল রামরাই দিঘীর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ ও প্রশাসনের বাস্তবায়নে সোমবার (১৪ মার্চ) দুপুরে ফলক উম্মোচনের মধ্যদিয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রামরাই দিঘীর সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। পরে পুকুর পাড়ের বট চত্বরে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ …

নওগাঁয় ত্রিপল মার্ডার মামলার রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আলোচিত ত্রিপল মার্ডার মামলার রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্য ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। ঘটনার প্রায় আট বছর পর এ হত্যা মামলার রায় দেওয়া …

পানির জন্য হাহাকার করছে কৃষি জমি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলতি মৌসুমে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। কিন্তু সেচ সংকটের কারণে বোরো চাষ ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের শতাধিক কৃষকের প্রায় ৩০০ একর বোরো ধানের জমি শুকিয়ে গেছে। জমিতে রোপণকৃত চারা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন তারা। …

ফুলবাড়ীতে ডিএনসি সদস্যদের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সদস্যদের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী (কাঞ্চিয়ার কুটি) গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশী করে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত …

ইটভাটার পেটে যাচ্ছে ফসলি জমি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার ফসলি জমির পরিমাণ দিন দিন কমছেই।যে হারে ফসলি জমি কমছে তাতে ভবিষ্যতে আবাদি জমির সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৬ বছরে জেলায় প্রায় ১২ হাজার হেক্টর আবাদি জমি হ্রাস পেয়েছে। জেলা-উপজেলার বিভিন্ন স্থানে সর্বত্রই প্রতিদিন অবৈধভাবে আবাদি জমি ধ্বংস করে মাটি কাটার মহোৎসব চলছে। কৃষি জমিতে একের …

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  রবিবার (১৩ মার্চ) আনুমানিক সকাল ৯ টায় সমিরউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনার শিকার হন। এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সমিরউদ্দিন উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের মৃত আমিরউদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের ফায়ার সার্ভিস গেটের সামনে মোটর সাইকেল ও …

ফুলবাড়ীতে নারী নির্যাতন, মাদক, বাল্য বিবাহ ও আত্নহত্যা নিরোধ কল্পে বিট পুলিশিং উঠান বৈঠক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন, মাদক, বাল্য বিবাহ ও আত্নহত্যা নিরোধ কল্পে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলীর সভাপতিত্বে এবং আব্দুল জলিল পারভেজের সঞ্চালনায় বৈঠকে …

খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় খালের পানিতে ডুবে আবু হোসেন তালহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, মায়ের সাথে গত তিন মাস আগে তালহা তার নানার বাড়িতে (গুপ্তগ্রাম) বেড়াতে যায়। প্রতিদিনের মতো রোববার বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল …

রাণীশংকৈলে সেই শিক্ষককে গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শিক্ষক তৌহিদুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে গ্রেফতারে গড়িমসির অভিযোগ এনে এবার সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বন্দর ও শিবদীঘি মোড়ে সম্মিলিত ছাত্রজোট ও সম্মিলিত অভিভাবক মহলের ব্যানারে ঘণ্টাব্যপী আন্দোলন করে তারা। আন্দোলনরত …