একই শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিবা বিনতে আজিজ নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মো. সেলিম মিয়া তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান হিসেবে নেত্রকোণার আধুনিক সদর হাসপাতালের ডাক্তার অভিজিত লোহকে দায়িত্ব …

নওগাঁয় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৭ জন গ্রেফতার : ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেই সাথ বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো: গাজিউর রহমান …

তিতাসের পাঁচ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ খোরশেদ আলম,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ তিতাসে কর্মরত পাঁচ সাংবাদিকের নামে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে (ডিজিটাল নিরাপত্তা আইনে)মামলা দায়ের প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিতাস প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত …

সম্পত্তির ভাগাভাগির দ্বন্দ্বে ১০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ বাবার লাশ খোলা আকাশের নিচে ১০ ঘণ্টা রেখেও বাড়ি ও জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের সুরাহা করা যায়নি। বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ নিয়ে দুই ভাই ও চার বোনের বাদানুবাদ ও লাশ দাফনে বাধা দেওয়ার এক পর্যায়ে ছুটে আসেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। দীর্ঘ সালিশ বৈঠকে বিরোধ নিরসনের চূড়ান্ত পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে …

আগুনে ৬ ঘর পুড়লেও অক্ষত কোরআন শরীফ

চট্টগ্রাম প্রতিনিধিঃ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে লেগে ৬ বসতবাড়ি পুড়ে ছাই হলেও একমাত্র অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র কোরআন শরীফ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ১ নম্বর গোবাদিয়া ওয়ার্ডের মিন্নত আলি হাট এলাকার ইয়াসিন খাঁর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী মোশারফ আলীর ঘর থেকে আগুনের …

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নারায়ণগঞ্জ সিটির মেয়র আইভী

রাজনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে ওইদিন কাউন্সিলররাও নগর ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নাসিক মেয়র আইভী বলেন, গত ১৮ বছর যেভাবে জনগণের সেবা করে আসছি, এবারও আগামী পাঁচ বছর দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের …

মাদক উদ্ধারের সময় পুলিশকে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে মাদক মাদক উদ্ধারের সময় পুলিশ ও তার সোর্সকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত পুলিশ সদস্য আতিকুর রহমান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহানগরীর ডাঁশমারি এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে ঘটনাটি ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত পুলিশ সদস্য আতিকুর রহমানের …

বগুড়ায় পিকনিকের অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি): বগুড়ার সদর উপজেলায় ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিক করার এক অনুষ্ঠানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তুহিন বাবু ওরফে কুইন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. রহিম (৩২) ও একই এলাকার বাসিন্দা ঝন্টু (২৫) নামে আরও দুই যুবক। কুইন বগুড়া …

কক্সবাজার সমুদ্র সৈকতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ৫ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ডাকাতির প্রস্তুতিকালে ঝাউবাগান এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পিছন থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- কক্সবাজার পশ্চিম লাহারপাড়া এলাকার মো. আবুল শমার …

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ আব্দুল মালেক (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।  আটককৃত আব্দুল মালেক হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার …