নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত- ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব

হুমায়ুন কবির: বাংলাদেশে এই নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ । তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত। কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, …

জুড়ি সাফারি পার্কের প্রানীর জন্য ২০৩কোটি টাকা বরাদ্দ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আরেকটি বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের দিকে এগোচ্ছে সরকার। এই সাফারি পার্কটি নির্মাণ করা হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা জুড়ী। ৮৪৬ কোটি ২৫ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরে ওই পার্কের মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে বন অধিদপ্তর। জুড়ীতে লাঠিটিলা সংরক্ষিত বনের এলাকায় ওই পার্কে …

প্রাচীন নিদর্শন ৬০০ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি সনগাঁও তিন গম্বুজ মসজিদ। এই তিন গম্বুজ মসজিদটি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অবস্থিত। স্থানীয়দের মতে  এই মসজিদটি কোন আমলে তৈরি তার সঠিক বর্ণনা নেই। তবে তাঁরা বংশপরম্পরায় জেনে এসেছেন যে প্রায় ৬০০ বছর আগে মোঘল সম্রাট শাহ আলমের সময়ে মুসল্লিদের ধর্ম …

নওগাঁয় ১৫৬ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ১৭টি পৃথক প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ

একে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : গণপূর্ত বিভাগ নওগাঁ জেলায় ১৫৬ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে মোট ১৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব পকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলা সদরে একটি এবং জেলার ১১টি উপজেলায় আরও ১১টিসহ মাট ১২টি মডেল মসজিদ নির্মান, পুলিশ বিভাগের ৪টি এবং জেলা রেজিষ্ট্রার …

খুলনায় ইটভাটা গিলে খাচ্ছে নদী, বিপণ্ণ পরিবেশ

খুলনা প্রতিনিধিঃ খুলনার বিভিন্ন উপজেলায় ক্ষমতা, অর্থ ও আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাসজমি দখলসহ ঘনবসতি এলাকা এমনকি হাসপাতাল- স্কুলের পাশবর্তী স্থানে গড়ে তুলেছে প্রায় অর্ধশতাধিক অবৈধ ইটভাটা। এছাড়া পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত ১০০ বৈধ ইটভাটা থাকলেও অধিকাংশতেই যথাযথ নীতিমালা মানা হচ্ছে না। এসব ইটভাটায় বিনষ্ট হচ্ছে চির চেনা প্রকৃতি ও পরিবেশ, হারিয়ে যেতে বসেছে …

লোহাগাড়ার ৬ ইউপি নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত পদে নব নির্বাচিত মেম্বারদের শপথ অনুষ্ঠান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ইউপি নির্বাচন যথাক্রমে পদুয়া,চুনতি, বড়হাতিয়া,চরম্বা,চুনতি ও পুটিবিলা ইউপির নির্বাচনে সাধারণ সদস্য ও সংক্ষিত আসনের নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭১ জন নব নির্বাচিত মেম্বার-মহিলা মেম্বার গণ এ শপথ গ্রহণে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। ১০ ফেব্রুয়ারি সকালে উপজেলা পাবলিক হলে সাধারণ সদস্য ও সংক্ষিত আসনের নব …

দুর্গাপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃ কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া (৪০) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার(৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত চান মিয়া দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের মৃত রশিদের ছেলে। বুধবার(৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরিশিরি- শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় …

তাপমাত্রা বেড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: তাপমাত্রা বেড়ে কেটেছে কয়েকটি জেলায় চলা মৃদু শৈত্যপ্রবাহ। হালকা বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে বাড়তে পারে শীতের প্রকোপ। আজ বৃহস্পতিবার দেশের ছয় বিভাগ ও দুই জেলায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ‘দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ২৪ ঘণ্টার মধ্যে। এ সময় তাপমাত্রা …

আদিতমারীতে ২২ ওয়ারেন্ট ও ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঈশাত জামান মুন্না লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ ২২টি ওয়ারেন্ট ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সাত্তার শাহীনকে (৪০) গ্রেফতার করেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। গ্রেফতার আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে। পরিদর্শক …

জাল দলিল করে ২কোটি টাকা আত্মসাতের চেষ্টা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ভাগ্নির জামাতা কর্তৃক জাল দলিলে নামজারী করে যুক্তরাজ্য প্রবাসীর দুই কোটি টাকা মূল্যের ভূমি আত্মসাতের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই প্রবাসীর দলিল ও নামজারী যাচাই করে জালিয়াতির বিষয়টি টের পেয়ে আব্দুল মুনিমকে (৫৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আব্দুল মুনিম যুক্তরাজ্য …