নওগাঁয় ঘন কুয়াশায় পলিথিন শেড তৈরী করে চারা বাচাচ্ছেন কৃষকরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধানের বীজতলা “কোল্ড ইনজুরি” হতে রক্ষায় ব্যবহার করা হয়েছে পলিথিন শেড। সেখানে কৃষি ফষল উৎপাদনে বীজ রক্ষার জন্য এসব পলিথিন শেড তৈরী করে চারা বাচাচ্ছেন কৃষরা। এ পদ্ধতিতে বীজতলা করায় একদিকে যেমন চারার পচন হতে রক্ষা পাচ্ছে,তেমনি কম সময়ে চারা দ্রুত বাড়ছে। …

ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রবিবার ৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার দিন দুপুরে সদর রুহিয়া থানাধীন  রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া চান্দের মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হুমায়ুন রাজাগাঁও ইউনিয়নের আসান নগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত হুমায়ুন কবির দ্রুত গতিতে গাড়ি চালিয়ে …

রায়পুরে একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ দোকা‌নির বিরু‌দ্ধে মামলা

নিজস্ব প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরে যৌন হয়রানির শিকার শিশুদের তালিকায় যোগ হলো নুরজাহান (১১), সুমনা (৯), হালিমা (৮), ইসরাত জাহান হাবিবা (৪) সহ অসংখ্য শিশুর নাম। লক্ষ্মীপুরের রায়পুর ৬ নং কেরোয়া ইউনির ৭ নং ওয়ার্ড উত্তর কেরোয়া সাকিনের শাহাজী বাড়ীর দরজায় বিবাদী ইসমাইলের চা-মুদি দোকান। শিশুদের সাথে অনৈতিক কার্যকলাপ করা অভিযুক্ত এই দোকানীর নাম ইসমাইল হোসেন (৬৫) …

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টয়লেট থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের …

হোমনায় যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো.নাছির উদ্দিন ,হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় জাঁকজমক পূর্ণ আয়োজনে দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকার সময় হোমনা  উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে দোয়া  ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক যুগান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক …

রাজনগর রেজিষ্ট্রি অফিস স্থানান্তরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস অন্যত্র সরিয়ে নেয়ার পায়তারার প্রতিবাদে টানা ১২ দিন ধরে বিক্ষোভ ও আন্দোলন চলছে রাজনগরে। দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের নিকটে অফিস স্থানান্তরের দাবীতে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ সড়কে আন্দোলন করছেন। এছাড়া একই দাবিতে দলিল লেখকরা কলম বিরতি চালিয়ে যাওয়ায় গত ১২ দিনে প্রায় অর্ধকোটি …

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফ মাদক উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ উদ্ধার করেছে। সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোরকমন্ডল সীমান্তের ৯৩০ নম্বর পিলারের  ৯ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে গাঁজা  ও এস্কাফ সিরাপ সহ …

রাণীশংকৈলে মাঘের বৃষ্টিতে ভাটা মালিকেরা ১০ কোটি টাকা ক্ষতির শিকার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত বৃষ্টির প্রভাবে উপজেলার বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় তিন কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ভাটা মালিকেরা । জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮টি ইট ভাটা রয়েছে। এ ইট ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ …

শাহজালাল বিমানবন্দরে জুসের প্যাকেটে পাওয়া গেল ২২ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ …

চট্টগ্রামে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ৫ ‘চিহ্নিত সন্ত্রাসী’ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী মশিউরের আস্তানায় ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। এ সময় পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলিবিনিময় হয়েছে। গত শনিবার রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় বলে উল্লেখ করে র‌্যাব। …