বগুড়ার শেরপুরে বাস-অটোরিক্সা সংর্ঘষে নিহত ৫

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়ার শেরপুরে বাস- অটোরিক্সা সংর্ঘষে ৫ জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে মীর্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানাযায়নি। শেরপুর …

নওগাঁয় ভাষা সংগ্রামী শেখ নূরুল ইসলামের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভাষা আন্দোলনের সংগ্রামী নেতা মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক কর্মী প্রয়াত শেখ নূরুল ইসলাম ভগলুর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল। জেলা বাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিক আলতাফুল হক চৌধুরী নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কায়েস উদ্দিন, …

পরিস্কার রাখলে মিলবে পুরস্কার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী পরিছন্নতা কর্মসূচি। ‘আমরা প্রত্যেকে সচেতন হই, আমাদের নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখি’- এই স্লোগান নিয়ে সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে। যারা তিনমাস মানুষকে পরিপূর্ণভাবে সচেতন রাখতে পারবেন। নিয়মিত ফলোআপে রাখতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন নির্বাহি …

বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চির সবুজ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। জেনে নিন দেশের সেরা ১০টি দর্শীয় স্থান সম্পর্কে।     ** সেন্টমার্টিন: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা দেশের মূলভূখণ্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি …

চট্টগ্রাম বারের আইনজীবীর বাড়ীতে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ২১ জানুয়ারী (শুক্রবার) দুপুরে রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামে জেলা আইনজীবী সমিতির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক …

নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধারসহ আটক ২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। আটককৃতরা …

মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ অবশেষে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর সহধর্মিণী ইয়াসমিন হক বুধবার সকাল ১০টা ২০ মিনিটে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। এর আগে, বুধবার (২৬ জানুয়ারী) ভোর ৪টায় শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ক্যাম্পাসে …

নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করলেন মেয়র আতিকুল ইসলাম

সিএনবিডি ডেস্কঃ নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করলেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এমন খবর এখন মানুষের মুখে মুখে। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৬মিনিটে এমন ৫টি ছবি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এর ফেসবুক পেজে শেয়ার করা পর এখন এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা …

নীলফামারীর দারোয়ানীতে ট্রেনের ধাক্কায় ৭ হতাহত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ আজ বুধবার (২৬ জানুয়ারী) সকালে খুলনা থেকে চিলাহাটীগামী খুলনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিক্সায় থাকা উত্তরা ইপিজেডের ৭মহিলা শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে। দারোয়ানী রেল ষ্টেশন সংলগ্ন মসজিদের ইমাম মাহামুদুল হাসান জানান, সকাল ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারনে অরক্ষিত রেলঘুমন্টি পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা শ্রমিক নিহত হন এবং …

শ্রীমঙ্গলে যানজট ও সড়ক প্রসস্তকরনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত ও পর্যটন নগরীর এক নিদারুণ চা বাগান বেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে শ্রীমঙ্গল পৌরসভার পোষ্ট অফিস রোডে ১৬টি স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন ধরে এ সড়কের জায়গা দখল করে কতিপয় ব্যবসায়ী ১৬টি দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসা করে আসছিল। সড়কের জায়গা ছেড়ে দিতে …