নওগাঁয় বিটকয়েন চক্রের মূলহোতা সহ আটক দুই

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবি অভিযানে বিটকয়েন চক্রের মূল হোতাসহ সমন্বয়কারী দুই জন আটক করা হয়েছে। ২৩ জানুয়ারী সকালে জেলা গোয়েন্দা শাখা ডিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয় জানানো হয়। আটককৃতরা হলেন, বিটকয়েন চক্রের মূল হোতা মাঃ রাকিবুল ইসলাম খন্দকার রকি …

ধর্ম সভায় বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাকে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সভায় বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাকে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই কর্মকর্তার নাম পলাশ চন্দ্র বর্মণ (৩৭)। সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ ওয়াহেদ্দুনবী জানান, …

ফুলবাড়ীতে ইয়াবা সহ মাদক কারবারী কিশোর আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে  ৩ বোতল নেশা জাতীয় ভারতীয় স্কাফ মাদক ও একশ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারী কিশোরকে আটক করেছে। আটককৃত কিশোরের নাম সুজন মিয়া (১৯)। সে উপজেলার উত্তর বিদ্যাবাগিশ গ্রামের বকুল মিয়ার ছেলে। জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ফুলবাড়ী থানার একটি অভিযানিক দল …

রৌমারীতে সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে ওসিএলএসডি বরখাস্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্য গুদামে  নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসিএলএসডি) মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন । জানা গেছে, মঙ্গলবার রাতে ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা খাবার অযোগ্য চাল গুদামে ঢুকানো হচ্ছে এবং  আরও ৭৭ বস্তা চাল …

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শনিবার (২২জানুয়ারী) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, …

ঠাকুরগাঁওয়ে বাস্তুহারা লীগের পক্ষ থেকে ৩ শতাধিক কম্বল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় শনিবার (২২ জানুয়ারি) বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলামের পুত্রবধূ ডেনিস ইসলামের উদ্যোগে ৩ শতাধিক হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এদিন বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী সরকারি বিজ্ঞান ও …

কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে কাঠুরের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কু‌ড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে  এক কাঠুরের  মৃত‌্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হা‌তিয়া ইউনিয়নের কতমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঠুরের নাম আমিন মিয়া (৪৪)। তিনি একই ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরু শে‌খের ছেলে। এলাকাবাসী ও নিহতের প‌ারিবারিক সূত্র জানায়,  আমিন মিয়া ওই ইউনিয়নের কদমতলা গ্রামের …

কুলাউড়া পুলিশের অভিযানে ২ চোরাসহ ৪টি গরু উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গত ১২ জানুয়ারী রাত্রিবেলা কুলাউড়া থানাধীন হাজীপুর গ্রামের জনৈক আরমান আলী (৮০) এর গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা ৪টি গরু চুরি করিয়া নিয়া যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে গরুর মালিক আরমান আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানা পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ একটি দল তৈরী করে …

নবীনগরে গোপনাঙ্গে বিষ প্রয়োগ করে স্ত্রীকে খুন

মোঃ নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত স্ত্রীর নাম রিয়ামনি (২০)। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় স্বামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। সুত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে নবীনগর …

কক্সবাজারে ৫ কোটি টাকার আইসসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার রামু উপজেলাতে ৫কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দিবাগত রাতে মরিচ্যা-গোয়ালিয়া সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় বিজিবির অভিযানে এ মাদক উদ্দার করা হয়। আটককৃতরা হলোঃ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে ছৈয়দুল আমিন (৩৪) …