কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও ব্যানার আগুনে পুরিয়ে ফেলার অভিযোগ

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলা ও আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে নৌকা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নে নিবার্চনী প্রচারনাকালে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সওকত আহমেদ(টেলিফোন) প্রতীক মনোনীত প্রার্থী সাংবাদিকদের কাছে এসব অভিযোগ …

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়ায় সদর উপজেলার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত মনিষা নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে ছাত্রী। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। স্বর্ণার আত্মীয় জানান, …

রায়পু‌রে শীতার্ত‌দের মা‌ঝে বি.এম সাবাব ফাউ‌ন্ডেশ‌নের শীতবস্ত্র বিতরন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ মানব সেবা যারা কাজ ক‌রেন তা‌দের প্রকৃত সুখই যে‌নো মানব সেবা ক‌রে, তারা মানব সেবা করেই  প্রকৃত সুখ খু‌জে নেন। লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে বি.এম সাবাব ফাউ‌ন্ডেশন শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরন ক‌রে‌ছে। ‌সোমবার (১৭ জানুয়া‌রি ) রায়পুর ৩ নং চর‌মোহনায় ৮ নং ওয়া‌র্ডে বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের সা‌র্বিক সহ‌যোগীতায় বি.এম সাবাব ফাউ‌ন্ডেশন কম্বল …

দিনাজপুরে করোনার ভ্যাকসিন দিতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলারনবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় এর ১০ম শ্রেণীর ছাত্র হুমায়ুন কবির করোনা ভ্যাকসিন এর টিকা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। মৃত হুমায়ুন কবির ভাদুরিয়া ইউনিয়নের শিবরাম পুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আজ ১৭/০১/২০২২ তারিখ রোজ সোমবার, সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় …

নাসিক নির্বাচনে কোন মেয়রপ্রার্থী কত ভোট পেলেন?

সিএনবিডি ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। প্রায় দ্বিগুণ ভোটে তৈমূরকে হারিয়ে তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন। ২০১১ সালে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে দলীয় প্রতীকে ভোট হলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হন। গতকাল রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ভোট গণনা শেষে ১৯২ কেন্দ্র থেকে …

হল ছাড়ছে শাবিপ্রবির শিক্ষার্থীরা, আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত!

সিএনবিডি ডেস্কঃ সিলেটে শাবিপ্রবিতে (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। …

‘রায়পুরে বহিরাগত ডাক্তার দ্বারা চলছে সিজার! সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের লাঞ্চিত’

মোঃ জ‌হির হোসেন, লক্ষ্মীপুরঃ নানা অনিয়ম আর অভিযোগের তোয়াক্কা না করেই টিকাদান কর্মসূচি ও বহিরাগত ডাক্তার এনে সিজারসহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সেবাদান। তারই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে যায় সংবাদ সংগ্রহ করতে। সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের! রবিবার (১৬ জানুয়ারি) সকালে একজন প্রসূতির সাথে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের …

ফুলবাড়ীতে ৩৮ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল সহ আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় ফুলবাড়ী- টু-বালারহাট সড়কে লালমনিরহাটগামী দুইটি মোটরসাইকেলের গতিরোধ করেন ফুলবাড়ী থানার পুলিশ। এ সময় তল্লাশি করে দুইটি মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। …

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কৃষক মোস্তফা শেঠের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-ঠাকুরগাও পাকা সড়কে আবাদতাকিয়া মাদ্রাসার কাছে রবিবার ১৬ জানুয়ারি বিকেলে অজ্ঞাত পরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠ। ঘটনাস্থল পরিদর্শনকারী রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে। পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর …

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শফিকুলের, সহায়তার আর্তি স্ত্রী-সন্তানের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃত অনিল উদ্দিনের ছেলে ট্রলি চালক শফিকুল ইসলাম (৪২)। দুই মেয়ের জনক তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন ৩ বছর আগে। ট্রলি চালানোর আয় রোজগারে ছোট মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার ও স্ত্রী পারভীন বেগমসহ ৩ জনের সংসার ভালই চলছিল। কিন্তু আড়াই মাস আগে হঠাৎ অসুস্থ হন …