ফুলবাড়ীতে একটি অসহায় পরিবারের সুপারির বাগান, খড়ের গাদা ও বাঁশঝাড় বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের  জেরে সুপারি বাগান ও খড়ের গাদাসহ বাঁশঝাড় টিনের বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে। ক্ষতিগ্রস্থ পরিবারটি থানায় মামলা করলে আদালতে থেকে জামিন পেয়ে হুমকি প্রদর্শন ও ভয়ভীতি দেখাচ্ছে আসামীরা। জানা গেছে ,উপজেলার সোনাইকাজী গ্রামের মৃত নাদের আলীর ছেলে …

ডোমারে বাসে পিষ্ট মোটরসাইকেল, বাঁচলেন দুই আরোহী

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বাসের নিচে পিষ্ট হয়েছে একটি মোটরসাইকেল। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় আটক করা হয়েছে ওই বাসের চালককে। ডোমার-নীলফামারী সড়কের কারেঙ্গাতলী এলাকায় বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রত্যাশা …

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাইফুল ইসলাম (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি — ওয়া রাজিউন। তার বাড়ি উপজেলার গোগর বাসনাহার গুচ্ছগ্রামে। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরদিন বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে  রাষ্ট্রীয় মর্যাদা শেষে বনপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন …

নওগাঁ জেলায় শীতার্ত গরীব ও দুঃস্থ পরিবারের জন্য ৪৭ হাজার ৯শ কম্বল বিতরন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় শাতার্ত গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরনের জন্য সরকারীভাবে মোট ৪৭ হাজার ৯শ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত কম্বলগুলো জেলা প্রশাসকের স্মারক নম্বর ৫১.০১.৬৪০০.১২৬.৪০.০০১.২১-৭০৭ তারিখ ০৫-১২-২০২১ মোতাবেক বরাদ্দপ্রাপ্ত কম্বলগুলো জেলার শীতার্ত গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরনের জন্য ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় প্রেরন করা হয়েছে। …

রাজধানী ঢাকায় আরও ৩ ওমিক্রন রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ দেশে ফের আরও ৩ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৭ জনের দেহে করোনা ভাইরাসের এই নতুন ধরণ শনাক্ত হলো। আর ইতোমধ্যে বিশ্বজুড়ে এ ভ্যারিয়েন্ট মহামারি আকার নিতে শুরু করেছে।  তিন রোগীর শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার …

র‍্যাবের জালে ৬ কেজি গাঁজা সহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ কেজি গাঁজাসহ আব্দুল রহিম ভুট্টো মিয়া (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ ব্যাটালিয়ান। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে র‌্যাব-৯ সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাব সদস্যরা কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ চৌমুহনীস্থ তাজ ভেরাইটিজ স্টোর নামক দোকানের সামনে থেকে …

ব্রিজ না থাকায় ১৫ গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা খেয়া নৌকা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার তেকানি ঝগড়ারচর, চেংটাপাড়া, কাউয়ারচর, চরবোয়ালমারী, চরেরগ্রাম, ধর্মপুর, ঝগড়ারচর ও ডাঙ্গুয়াপাড়াসহ আশেপাশের অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস। বর্ষার দিনে স্কুল-কলেজ, অফিস-আদালত, হাট-বাজার বা হাসপাতালে যাতায়াতে তাদের একমাত্র ভরসা খেয়া নৌকা। একটি ব্রিজের অভাবে তারা খেয়া নৌকায় পারাপার হচ্ছেন দীর্ঘদিন। স্থানীয়দের অভিযোগ- জাতীয় সংসদ, উপজেলা এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদ …

তীব্র শীতে জর্জরিত ৩শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষ পেল উষ্ণ উপহার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: তীব্র শীতে জর্জরিত ছিন্নমূল মানুষরা দিনশেষে স্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে পড়েছেন। বিভিন্ন জায়গা থেকে আসা এসব ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষকে দেখার যেন কেউ নেই। আশাহীন এসব মানুষ জানে না তাদের কপালে কবে জুটবে শীতের কাপড় কিংবা কম্বল। আকস্মিক তাদের দরজায় কড়া নাড়িয়ে একজন বললেন উপজেলা চেয়ারম্যান স্যার ও ইউএনও স্যার …

এসএসসি পরীক্ষার্থী মেহেদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান(১৫) হত্যার ঘটনায় বিচারের দাবিতে মঙ্গলবার ২৮ ডিসেম্বর মেহেদীর পরিবার, এলাকাবাসী ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এদিন সকালে এলাকাবাসী ও পরিবারের লোকজন বিসিক শিল্প নগরী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা …

হবিগঞ্জের নবীগঞ্জে অসহায় হত দরিদ্রদের মধ্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

সিলেট বিভাগীয় প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলা বাজারস্থ গরীব, অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত অসহায় হত দরিদ্র ৩০১ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ ফিল্ড এম্বুলেন্স। এ সময় উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল সুলতানা দিল আফসানা, এ.এম.সি ১৭ পদাতিক ডিভিশন, অধিনায়ক ৫১ ফিল্ড …