নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় …

৮০ বছরের সেই অসহায় কলা বিক্রেতার পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ওসি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ “Fate of helpless Manu Mia has not changed even at age of 80“ শিরোনামে ৮/১২/২০২১ইং তারিখের Daily Present Times ইংরেজি পএিকা ও ৯/১২/২০২১ইং তারিখে “মুরাদনগরে অসহায় মনু মিয়ার ভাগ্য পরিবর্তন হয়নি ৮০ বছর বয়সেও” শিরোনামে  Digital Bangla News  এ একটি খবর প্রকাশিত হয় যা সংবাদিক খোরশেদ আলমের ফেসবুক আইডিতে …

পূর্ব শত্রুতার জেরে মাত্র হাজার টাকার জন্য শিশু মাহিমকে খুন!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম (মাহিম) খুনের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। গত ১১ (ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ৮ বছরের শিশু আব্দুল হাসিম (মাহিম) বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার হাত পা বাঁধা, …

স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে নওগাঁয় চারদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে চারদিনব্যপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে সুসজ্জিত এক প্যান্ডেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে …

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

জাতীয় ডেস্কঃ আমাদের জাতীয় ইতিহাসে গভীর বেদনা ও শোকের দিন ১৪ই ডিসেম্বর। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঊষালগ্নে স্বাধীনতার শত্রুরা নির্মমভাবে হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এই হত্যাকাণ্ডের মাত্র দু’দিন পর ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ করেন। পৃথিবীর …

রাণীশংকৈলে ইএসডি’র উদ্যোগে সাংবাদিক মত বিনিময় সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ ডিসেম্বর) বেসরকারি সংস্থা  ইএসডিও’র উদ্যোগে এক সাংবাদিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা অংশ নেন। এদিন দুপুরে রাণীশংকৈল পৌরশহরে ইএসডিও প্রকল্প অফিস হলরুমে উইমেন  ইমপাওয়ারমেন্ট অফিসার মর্মিতাজ ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম। সাংবাদকর্মিদের মধ্যে প্রস্তাবসহ …

নাগেশ্বরীতে ডিএনসি সদস্যদের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে সদস্যদের অভিযানে ১১ কেজি গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ী  আটক হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার মনোদ্দির তেপতি এলাকায় নাগেশ্বরী – কুড়িগ্রাম সড়কে অটোরিকশা তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, …

নওগাঁয় চলতি বছর ৪৫৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি রবি/২০২১-২০২২ মওসুমে মোট ৪ হাজার ৫শ ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের নানাভাবে উৎসাহ প্রদানসহ সর্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। উল্লেখিত পরিমান জমি থেকে চলতি বছর ৫৪ হাজার ২শ ৬৯ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদিত হবে বলে …

কুলাউড়ায় বিজয় মেলার জমকালো উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে চারদিন ব্যাপী বিজয় মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় যুগ পর বিজয় মেলা আয়োজনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত দেখা দিয়েছে। মেলা আয়োজক সূত্রে জানা যায়, …

জালিয়াতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগ, মাদ্রাসার সহকারী সুপার ও সভাপতি কারাগারে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জালিয়াতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগে দায়েরকৃত মামলায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার জাতীয়করণকৃত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবীকারী সহঃ সুপার শাহানুর আলম ও  ভুয়া সভাপতি আব্দুল খালেকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন …