হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের ধানক্ষেতের মাঠ থেকে বৃহস্পতিবার সকালে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। ওইদিন সকাল ১০টার দিকে গ্রামবাসিরা ওই মাঠে দাঁড়িয়ে থাকা শকুনটিকে দেখতে পায়। তারা প্রায় আধঘন্টা ধরে শকুনটিকে ধাওয়া করে ধরে রিক্সাভ্যানযোগে উপজেলা চত্বরে নিয়ে আসে। উপজেলা চত্বরে এসে শকুনটি অসুস্থ হয়ে পড়ে। …
Category Archives: সারাদেশ
মৌলভীবাজারের সওজ এর সাঁটানো সাইনবোর্ডে ভুল লেখার হিড়িক
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার-টিলাগাঁও সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার জেলার আওতাধীন নবনির্মিত রাস্তায় বিভিন্ন এলাকার নাম ভুল করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের। তারা ভুল সংশোধন করার দাবি জানিয়েছেন। সওজের দেওয়া অধিকাংশ সাইনবোর্ডে কুলাউড়া উপজেলা নামের স্থলে লেখা হয়েছে কুলাউরা। এ ছাড়া কুলাউড়া-রবিরবাজার-রাজাপুর সড়কের পাশে …
Continue reading “মৌলভীবাজারের সওজ এর সাঁটানো সাইনবোর্ডে ভুল লেখার হিড়িক”
নওগাঁর আত্রাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ …
Continue reading “নওগাঁর আত্রাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা”
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ রা ডিসেম্বর) ১২টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন রেলগেট এলাকায় পৌঁছা মাত্র …
Continue reading “কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু”
বাড়িতে বাবার লাশ,পরীক্ষা কেন্দ্রে মেরাজ!
অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: বাড়িতে বাবার লাশ রেখে অশ্রু শিক্ত নয়নে এইচএসসি পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। অথচ বৃহস্পতিবার সকালে বাবার পা ছুঁয়ে দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল তার। এর আগে বুধবার মধ্য রাতে নিজ বাড়ীতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তার বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। হতভাগ্য এ পরীক্ষার্থীর নাম মেরাজ হক। সে …
নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে এইচ,এস,সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় তিন ঘন্টা থেকে কমিয়ে দেড় ঘন্টা করা হয়েছে। উপজেলায় উচ্চ মাধ্যমিকে ৭৫১জন, কারিগরি শাখায় ২৯৯জনও আলিমে ২৫৭ জন, মোট এক হাজার তিনশ সাতজন পরীক্ষার্থী অংশ নিয়েছে। আজ বৃহস্পতিবার পরীক্ষার প্রথমদিন নকল মুক্ত পরিবেশে উপজেলায় উচ্চ …
Continue reading “নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত”
শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের সভাপতি ও যুগ্ম সম্পাদক এর জন্মদিন পালন
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের ২ সংবাদকর্মীর পৌর প্রেসক্লাবের সভাপতি আবিদ হোসেন তানভীর (দৈনিক সিলেটের সময়) ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ মানিক (দৈনিক আমার সংবাদ) ২ জনের জন্মদিন উপলক্ষে কেককাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। রোজ বুধবার (১ ডিসেম্বর) রাতে ৯ টায় শ্রীমঙ্গল শহরের নূর ফুডস চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে আয়োজিত …
Continue reading “শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের সভাপতি ও যুগ্ম সম্পাদক এর জন্মদিন পালন”
বড়লেখায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে উপজেলার বর্ণি ইউপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জোবায়ের হোসেনও রয়েছেন। জোবায়ের হোসেন বর্ণি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে ওই ইউনিয়নে ভোট পড়েছে ৯ হাজার ৯২৪টি। এখানে আওয়ামী লীগের মনোনীত মো. জোবায়ের …
Continue reading “বড়লেখায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত”
নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা ডিসেম্বর) দুপুরে আত্রাই খাদ্য গুদাম চত্বরে সারা দেশের ন্যায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। …
Continue reading “নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন”
মৌলভীবাজারে বিড়াল হত্যার শাস্তি দিল আদালত
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে একটি মেছো বিড়াল হত্যার ঘটনায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আদালত। বিড়ালটি হত্যার এক বছর পর মামুনকে সাজা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, মেছো বিড়াল হত্যার ঘটনায় এই প্রথম বন আদালতে কাউকে সাজা দেওয়া হলো। মৌলভীবাজার বন আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট সাইফুর …
Continue reading “মৌলভীবাজারে বিড়াল হত্যার শাস্তি দিল আদালত”