ফুলবাড়ীতে নৌকা ৪, বিদ্রোহী ২ নির্বাচিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬টি ইউনিয়নে শান্তিপুর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৪ টিতে নৌকা এবং ২টিতে আ-লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন, নাওডাঙ্গা ইউনিয়নে মোঃ হাসেন আলী ৬৪১৭ ভোট, ফুলবাড়ী সদর ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ হারুন ১২৪৬৩ ভোট, বড়ভিটা ইউনিয়নে আতাউর …

হেরে গেলেন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী দুই সতীন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাকারী দুই সতিন আঙ্গুর বেগম ও জাহানারা বেগম পরাজিত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দিতাকারী এই দুই সতিনের আসনে পদ্মফুল প্রতীকের প্রার্থী আঞ্জুয়ারা বেগম জয় লাভ করেছেন বলে উপজেলা …

কাউন্সিলর সোহেল হত্যা মামলার দুই আসামীর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি বিনিময়

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ গতকাল রাতে ১ টার সময় গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ রায়ের হত্যা মামলার এজহারনামীয় আসামি সহ অজ্ঞাতনামা আসামীরা সংরাইশ এবং নবগ্রাম এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কোতয়ালি মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম …

বগুড়ায় সদর ইউপি নির্বাচনে নির্বাচিত হলেন যারা

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ সাবগ্রাম ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন সরকার। শাখারিয়া ইউপিতে নৌকা প্রতিকে প্রভাষক এনামুল হক রুমি। নুনগোলাতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ বদরুল আলম। গোকুলে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান। শেখেরকোলায় স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম মৃধা। লাহিরীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি: আপেল মাহমুদ। নিশিন্দারায় স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম এবং নামুজা ইউনিয়নে নৌকা প্রতিকে আলহাজ …

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঋতু নিজেকে মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ দেশে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নির্বাচিত হন। নির্বাচনে জয়লাভ করার পর তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের জানিয়েছেন, সমাজের একজন …

বি‌ভিন্ন প্র‌ার্থীর কিছু অ‌ভিযোগের মধ্য দি‌য়ে সম্পুর্ন হ‌লো রায়পু‌র ইউ‌পি নির্বাচন

মোঃ জ‌হির হে‌া‌সেন, লক্ষ্মীপুরঃ উ‌দ্বেগ আর উৎকন্ঠা আর শঙ্কার মধ্য দি‌য়ে সম্পুর্ন হ‌লো লক্ষ্মীপুর জেলার রায়পু‌রের ইউ‌পি নির্বাচন। তৃতীয় ধা‌পের নির্বাচ‌নের প্রথম প্রহ‌র থে‌কে শেষ পর্যন্ত ভোটার উপ‌স্থি‌তি ছি‌লো চো‌খে পড়ার ম‌তো। ত‌বে এর ম‌ধ্যে কিছু সংখ্যক প্রার্থী‌দের অ‌ভি‌যোগ ছি‌লো তা‌দের এ‌জেন্ট‌কে কেন্দ্র থে‌কে বের ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে, ভোটার‌দের ভোট দি‌তে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে । …

বগুড়ায় ধুনটের ১০ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ১০ জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ৪জন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন। রোববার রাত ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার ধুনট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত এসএম মাসুদ রানা …

করোনা ভাইরাস নতুন রূপ “ওমিক্রন” সম্পর্কে মুরাদনগর থানার ওসি আবুল হাসিমের সর্তকবার্তা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বর্তমানে করোনা ভাইরাস নতুন রূপ “ওমিক্রন” বিস্তার লাভ করছে এবং সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা সবাই মেনে চলুন। “ওমিক্রন” ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাওয়া থেকে সবাই বিরত থাকতে হবে। “ওমিক্রন” ভাইরাস থেকে রক্ষা পেতে হলে জনসচেতনতার বিকল্প নেই। আসুন আমরা সবাই …

তৃতীয় বারের মতো নৌকার প্রার্থী বদল হলো রাজনগরে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ৩ বার নৌকার প্রার্থী বদল হলো। দুজন প্রার্থীকে ২ বার করে মোট চারবার দলীয় প্রতীক দিয়ে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি আসে। সর্বশেষ যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগ করেন না বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না। …

বদলগাছীর কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে আয়া পদে ১৫ লাখ টাকায় নিয়োগের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে আয়া পদে নিয়োগ বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সচেতন এলাকাবাসীরা অংশ নেয়। জানা গেছে, কোলা বিজলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় প্রায় অর্ধশত বছর …