মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ ৫ ও ১ মৃত্যু

ঢাকা বিভাগীয় প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংতার ঘটনায় ৫জন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের সময় ‘আতঙ্কে’ ১ ব্যক্তি মারা গেছেন। যদিও স্বজনরা অভিযোগ করেছেন, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুবরণকারী আব্দুল হক (৪৫) ওই এলাকারই বাসিন্দা এবং মঞ্জিল হকের ছেলে। …

বিএনপি’র ঘোষিত ‘কঠিন’ সমাবেশ শুরু

সিএনবিডি ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি ঘোষিত ‘কঠিন’ সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান করছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা …

তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকায় মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট

সিএনবিডি ডেস্কঃ আজ সোমবার (২২ ন‌ভেম্বর) সকাল সোয়া ৯টায়  তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও …

রাজধানীর মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মুগদায় বাসার ভেতরে গ্যাস লিকেজে আগুন লেগে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা দগ্ধ ৪জনকে দ্রুত …

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থী বাবার মৃত্যুর পরও এসএসসি পরীক্ষা দিচ্ছে। রোববার (২১ নভেম্বর) ভোরে তার বাবা হূদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মৃত্যু বরণ করেন। রাজিয়া ইসলাম নিছা উপজেলার পতনঊষার ইউপি পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) উপজেলার পতনঊষার এলাকার …

রৌমারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী  উপজেলা সশস্ত্রবাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।নকর্মসূচীর মধ্যে ছিল-র‍্যালী, আলোচনা সভা ও প্রীতিভোজ। গত রোববার (২১ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা মোড়ে এসে শেষ হয়।সকাল ১০টায় নিজ কার্যালয়ে উপজেলা …

চট্টগ্রামের খুলশীতে ৫হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. শাহাজাহান (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম ডিবি পুলিশ (উত্তর)। গ্রেপ্তার শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালীর হাজী মো. ইলিয়াছের ছেলে। গতকাল রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় খুলশী থানার এমইএস কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি …

শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর মিললো মৃত দেহ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে  মিনা বেগম (১১) নামে এক কিশোরী মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভিতরে ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী  খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মিনা …

আজ সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ আজ ২১ নভেম্বর রোববার সশস্ত্র বাহিনী দিবস। ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি আজ রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথকভাবে আজ সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে …

ফুলবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” এই স্লোগান কে সামনে রেখে শহরের সেবা গ্রামে পৌঁছে দিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার এক মাস ব্যাপি ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। …