নবাবগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নির্বাচনের ধুম পড়েছে। সর্বস্তরের মানুষের মুখে শুধু নির্বাচনের কথা। আসছে আগামী ২৮/১১/২১ তারিখ, রোজ রবিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষে সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে তুমুল হারে । নবাবগঞ্জ উপজেলায় মোট ৯টি ইউনিয়ন …

নওগাঁয় ৩০ বছর ধরে বই ফেরিওয়ালা মো. ইকবাল হোসেন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর একজন বইয়ের ফেরিওয়ালা। যিনি জীবনের ৭০ বছরের মধ্যে ৩০ বছর এই কাজ করছেন। নব্বইয়ের দশক থেকেই ফেরি করে বই বিলিয়ে দিচ্ছেন সবার মাঝে। প্রতিদিনের মতো তার কাজ করে যাচ্ছিলেন মো. ইকবাল হোসেন। কাঁধে চিরাচরিত ব্যাগ আর হাতে রয়েছে বেশ কিছু বই। তার সংগ্রহের তালিকায় আছে ছোট বাচ্চাদের বই, …

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে ৬৪৬৫২ ঘনফুট বালু ও ১টি ট্রাক আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার ভুনবীর ও সাতগাঁও  ইউপির বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত উক্ত ২ ইউপিতে বিভিন্ন স্থান হতে অবৈধভাবে উত্তোলন করা ৬৪,৬৫২ ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু বিধিমত নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান। বালু উত্তোলনে ব্যবহৃত …

জিপিএ’র মার্কস কমিয়ে ২০ করল কুবি

মানছুর আলম, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের উপর ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এসএসসির ফলের উপর ১০ মার্কস ও এইচএসসির ফলের উপর ১০ মার্কস নির্ধারিত থাকবে। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও …

সফল যুব সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন যুবউন্নয়ন অধিদপ্তর (শেরপুর-বগুড়া)

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধি: এবারের জাতীয় যুব দিবস – ২০২১ উপলক্ষে শুভেচ্ছা স্মারক পেল জিনাত যুবউন্নয়ন সংস্থা চকধলী, পেঁচিবাড়ী, শেরপুর বগুড়া। সফল যুব সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন যুবউন্নয়ন অধিদপ্তর শেরপুর, বগুড়া। উক্ত সংগঠনের সভাপতি নুর মোহাম্মাদ সম্রাট এর হাতে সম্মাননা স্মরক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ময়নুল ইসলাম আরো উপস্থিত ছিলেন যুব …

পীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চলছে শ্বশুর-বউমা ভোট যুদ্ধ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০ ইউনিয়নে তৃতীয় দফা নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থিতা যাচাই বাছাই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। উপজেলার বৈচুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।  একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন …

ফুলবাড়ীতে ইউপি নির্বাচনে দুই সতীনের লড়াই

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে দুই সতীন পরস্পরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জল্পনা- কল্পনা, তর্ক- বিতর্ক তুঙ্গে উঠেছে ভোটারদের মধ্যে। স্বামী এক স্ত্রীর পক্ষ নিলেও অন্যজন প্রার্থীতা প্রত্যাহার না করায় দুই সতীনের ভোটের লড়াই জমে উঠেছে। জানা গেছে, ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বুদারবান্নি …

নওগাঁয় অবৈধ ইট-ভাটায় অবৈধ কারখানায় সিসা তৈরি, হুমকিতে পরিবেশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর প্রভাবশালীদের সহযোগীতায় অবৈধ কারখানা দিয়ে ব্যাটারি পুড়িয়ে ক্ষতিকর সিসা তৈরি করা হচ্ছে। সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নওগাঁ-হাঁসাইগাড়ী আঞলিক সড়কের পার্শ্বে অবৈধ পঞ্চ ভাই ইট ভাটার ভিতরে কারখানাটি স্থাপন করা হয়েছে। যেখানে দিনে নষ্ট ও পুরোনো ব্যাটারির ভেতর থাকা পাত বের করা এবং রাতে ওই পাত আগুনে গলিয়ে সিসা তৈরী …

ফুলবাড়ীতে আওয়ামীলীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নে নৌকা মার্কার বিপক্ষে নির্বাচনে অংশ নেয়ায় তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। অব্যাহতি প্রাপ্তরা হলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিমুলবাড়ী …

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইউপি পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর)  রাত ৮টার পর নির্বাচন আচরণবিধি তদারকিতে উপজেলার বরমচাল ও ভাটেরা ইউপি’তে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সজল ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট …