ফুলবাড়ীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২২ এর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁযাজ, মুগ ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ হাজার ২৯০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ …

আজ থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর কার্পেটিং

সিএনবিডি ডেস্কঃ আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক) কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এই কার্পেটিংয়ের কাজ করছে ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটি দেখাশোনা করছেন। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে উল্লেখ …

ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামির আত্মসমর্পণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানের চাঞ্চল্যকর হত্যা মমলার ১৩ নম্বর এজহারভুক্ত পলাতক আসামি তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারেক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহাদেব বাচাল বিষয়টি নিশ্চিত করে …

রৌমারীতে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে এক গৃহবধূর অনশন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের উত্তর খেদাইমারী গ্রামে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শিরিনা বেগম নামে এক গৃহবধূ। কয়েকদিন ধরে এলাকার মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরলেও তিনি কোনো সুরাহা বা বিচার পাচ্ছেন না। অবশেষে ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ করেছেন। তিনি স্বামীর …

আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন ও পথসভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইএসডিও’র বাস্তবায়নে ও হেকস ইপারের সহযোগিতায় মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর ১১টায় আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে পৌরশহর শিবদীঘি যাত্রী ছাউনি চত্বরে র‌্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আদিবাসী সংগঠনের সভাপতি শুগা …

বাঘ আতংকে ৪ গ্ৰামের মানুষ, পরিদর্শনে তদন্ত দল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউপি ৪ গ্রামের মানুষের মধ্যে বাঘের আতঙ্ক দেখা দেয়ায় গেল সোমবার বেলা ৩টায় ওই এলাকা পরিদর্শন শুরু করে মৌলভীবাজার বন্য প্রাণী বিভাগের একটি দল। পরিদর্শন শেষে পায়ের চাপ দেখে পরিদর্শণকারী দল নিশ্চিত হন কয়েকদিন থেকে ওই এলাকায় বিচরণ করা প্রাণী বাঘ নয় মেছো বিড়াল । বন …

সরকারী প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের থেকে আদায় ৫০ শতাংশ ভাড়া

সিএনবিডি ডেস্কঃ ডিজেলের দাম বাড়ায় ডিজেল চালিত বাস মালিকদের কথা ভেবে সরকার নির্দিষ্ট পরিমাণ বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সরকারী প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের থেকে ৫০ শতাংশ ভাড়া বা তার চেয়ে বেশী ভাড়া আদায় করছে বিভিন্ন গণপরিবহণ। সিএনজিচালিত বাসের ভাড়া না বাড়লেও অনেক সিএনজিচালিত পরিবহন নতুন বর্ধিত ভাড়া আদায় করছে। …

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ১১ বছরের কারাদণ্ড

সিএনবিডি ডেস্কঃ ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে ৭ আর অর্থ আত্মসাতের মামলায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ …

চট্টগ্রামে ৩৯১ পিস চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য আটক

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকা থেকে র‌্যাব-৭ এর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত মোবাইলসহ সঙ্ঘবদ্ধ চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মোঃ গাউস মিয়া (৩২) পিতা- মোঃ শাহ জাহান মিয়া, মোঃ সোহেল (৩৬) পিতা- রহমত আলী, মোঃ তানভির (২৩), পিতা-মোঃ নোয়াব আলী, মোঃ সাইফুল মিয়া (২৫), পিতা- মোঃ …

খুলনার পাইকগাছায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার পর মুক্তিপণ দাবি, আটক ১

খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় মুক্তিপনের দাবীতে আমিনুর রহমান (২০)নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা করা হয়েছে। আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে নিহতের রক্ত পাওয়া গেলেও মৃতদেহ পাওয়া যায়নি। মুক্তিপনের টাকা আদায়কালে অপহরণ চক্রের ফয়সাল নামের এক যুবককে সোমবার বিকেলে জনতা আটক করে পুলিশে দিয়েছে। এখনো নিহতের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত আমিনুর উপজেলার কপিলমুনির কপিলমুনি …