ফুলবাড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের শত শত বিঘা জমির আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের শতশত বিঘা জমির আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। ভারী বৃষ্টিপাতে জমিতে পানি জমে থাকায়  হেলে পড়া ধানের শীষ পঁচে নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা। রবিবার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে ধানক্ষেত হেলে পড়ার চিত্র দেখা যায়। শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী …

৬ দিন পর আজ রোববার হিলিতে আমদানি-রফতানি শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর পর্যন্ত টানা …

বর্ণাঢ্য আয়োজনে মুরাদনগর উপজেলার ৫০তম মহান বিজয় দিবস উদযাপন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ। বৃহস্পতিবার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে মুরাদনগর উপজেলা পরিষদ চত্তরে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।সকাল ৬টা ২০ মিনিটে মুরাদনগর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে …

পাত্র দেখানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণ

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে এক কলেজছাত্রীকে বিয়ের জন্য পাত্র দেখানোর কথা বলে কৌশলে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে শাহিনুর রহমান নামের একজন ঘটকের বিরুদ্ধে। থানা পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঘটক শাহিনুর …

দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

শিক্ষা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। দীর্ঘদিন পর ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আজ রোববার সকাল থেকে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অন্যতম প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, লাইব্রেরি চত্বর, মল চত্বর, হাকিম চত্বর …

চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণে একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের …

রাজধানীর খিলক্ষেত থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকাঃ রাজধানীর খিলক্ষেত থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। খিলক্ষেত থানা পুলিশ জানায়, রাজধানীর নিকুঞ্জ-২ এর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং …

মুরাদনগরে বর্ণাঢ্য অয়োজনে মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন ভবনের উদ্বোধন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে ওই উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিদ্যালয় …

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চেয়ারম্যান পদ প্রার্থীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ সভাপতি নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। কাপ্তাই …

ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা বাসকে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৬জন। শনিবার (১৬ অক্টোবর) পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত ওসি মাঈন উদ্দিন।