মুরাদনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা আক্তার (১৪) দৌলতপুর পূর্বপাড়ার জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী। নিহতের মা জানায়, খাদিজার মানষিক …

ফুলবাড়ীর এক বিদ্যালয়েই বাল্যবিয়ের শিকার ৮৫ শিক্ষার্থী

অলিউর রহমান নয়ন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে এ সকল বিয়ে সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যালয় খোলার পর কমে গেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি । বিদ্যালয় সুত্র জানায়, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৪৫ জন। এর মধ্যে ৬ষ্ঠ …

রাণীশংকৈলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের নজিরউদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল আলম (৪৮) সোমবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি …

কক্সবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ২

কক্সবাজার প্রতিনিধিঃ আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। প্রায় একই সময়ে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের সিলটকাটায় দুই পক্ষের প্রার্থীর সমর্থকদের সহিংসতায় আরো একজন নিহত হয়েছেন। উভয় ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরও ১০ জন। এদিকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার …

হোমনায় গলায় ফাঁস দিয়ে অফিস সহায়ক মাইন উদ্দিনের আত্মহত্যা

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় গলায় ফাঁস দিয়ে উপজেলা তথ্যকেন্দ্রের “তথ্যআপা” প্রকল্পের আউট সোর্সিং এর অফিস সহায়ক (এমএলএসএস) মো.মাইন উদ্দিন ওরফে টিটন (৩৫) আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে তার ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার হরিপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে । নিহত মাইনুদ্দিনের পারিবারিক সূত্রে জানাগেছে,মাইন উদ্দিন টিটন স্বপরিবারে হোমনা …

ঠাকুরগাঁওয়ে সড়কের কাজে অনিয়ম; কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সড়কের কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ। সদর উপজেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী বড়খোচাবাড়ী হাটের সবজিবাজারের ভিতর দিয়ে নির্মাণাধীন  সড়কের কাজে এ ঘটনা ঘটে। জানা গেছে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিলে শুক্র ও শনিবার রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকে, কিন্তু ১৯ সেপ্টেম্বর রবিবার পুনরায়  নির্মাণ কাজ …

নেত্রকোণার আটপাড়ায় সৌজন্যের মাস্ক শিক্ষার্থীদের নিতে হল টাকার বিনিময়ে

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার জেলার আটপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা প্রশাসন থেকে দেওয়া সৌজন্যের “জীবন রক্ষাকারী মাস্ক” টাকার বিনিময়ে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিবাবকদের মাঝে চাপা অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, মহামারি করোনা শুরুর পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। জেলার সর্বত্র সচেতনতামূলক প্রচারণা, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক …

সন্ত্রাসীদের অত্যাচারে উলিপুরে বাড়ি ভিটে দান করে দিতে চান এক পরিবার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ভূমি দখলবাজ ও সন্ত্রাসীদের অত্যাচারে বাড়ি ভিটে ছাড়া হয়েছেন এক অসহায় নারী। সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ট হয়ে নিজ বসতভিটায় থাকতে না পেরে তা সরকারের উন্নয়ন মূলক কোন কাজে বা সামাজিক মহৎ কোন কাজে দান করে দিতে চান ওই নারীর পরিবার। এ ঘটনায় নির্যাতিত পরিবারটি রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন …

মুরাদনগরে মৃত্যুর ৯ মাস পর কবর থেকে গৃহবধূ শাহিনুরের মরদেহ উত্তোলন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিন ত্রিশ গ্রামে মৃত্যূর ৯ মাস পর কবর থেকে তোলা হয়েছে গৃহবধূ শাহিনুর (২৮) এর লাশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মুরাদনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি(নির্বাহী ম্যাজিষ্টেট) সুমাইয়া মমিনের উপস্থিতিতে কবর থেকে লাশ …

বাঞ্ছারামপুরের বুধাইর কান্দি প্রতিযোগিতা ও বিনোদন মূলক কুস্তি খেলা অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা উজানচর ইউনিয়নে বুধাইর কান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুব সমাজের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর রোজ শনিবার  বিরাট কুস্তি খেলা অনুষ্ঠিত  হয়। উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. তফাজ্জল হোসেন তাজ মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী …