কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা যায়, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে পৃথক অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন ফার্মেসী ও সাবরাং পানছড়ি এলাকার বসতবাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ৩ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন, …

হোমনায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

মো.নাছির উদ্দিন-হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায়  তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে  একই গ্রামের  ফয়সাল (২৫) নামের পিকআপ চালক এক লম্পটের  বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০ টার দিকে  নির্যাতিত নারী ফয়সালকে একমাত্র আসামী করে হোমনা থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন। ফয়সাল  উপজেলার নিলখী ইউনিয়নের অযোদ্ধানগর গ্রামের মো.গিয়াস উদ্দিন ওরফে গেসু মিয়ার ছেলে। নির্যাতিতা নারী  জানান, আমার …

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই …

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়নে গ্রামীণ সড়কে তালগাছ রোপনঃ বছরে কোটি টাকা বাড়তি আয়ের সম্ভাবনা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ পরিবেশ বান্ধব, জীব বৈচিত্র রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে গ্রামীন সড়কের পাশে তাল গাছ রোপন করে বছরে কোটি কোটি টাকার বাড়তি আয় করা সম্ভব। এ বাড়তি আয়ের পথ খুলে গেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার হরিপুর-সুদরানা গ্রামবাসীর। এ ব্যতিক্রমি উদ্যোগটি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। তিনি …

গ্রাহকের ১১৬ কোটি টাকা সরিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা’

সিএনবিডি ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান “ধামাকা” গত এক বছরে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে ৮০৩ কোটি ৫১ লাখ টাকা নিয়েছে কম দামে বিভিন্ন পণ্য বিক্রির নাম করে। সব গ্রাহককে পণ্য সরবরাহ না করে উল্টো সহযোগী প্রতিষ্ঠানের একাউন্টে ধামাকার প্রধানসহ অন্যরা মিলে ১১৬ কোটি টাকা সরিয়ে নেয়। আর ধামাকার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা হওয়ার পর এখন তদন্তে নেমেছে …

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হলো ৩ লাশ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশসহ এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে নাম-পরিচয় না জানা ৩৫ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। …

জাপা’র ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন পার্টির সকল পদ-পদবী থেকে বহিষ্কার

রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৭ (চান্দিনা) উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা খোকনকে পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকেবহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি …

দেশে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকার চালান এসে পৌঁছেছে

সিএনবিডি ডেস্কঃ চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ টিকার চালান দেশে পৌঁছেছে। চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে রওনার পর শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (শনিবার) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টিকার এ চালান ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশী …

মাল্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বাঞ্ছারামপুরের কৃষক মুজিবুর রহমান

মো.নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো.মুজিবুর রহমান। তিনি  উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বিশাল এলাকা নিয়ে গড়ে তুলেছেন মাল্টাসহ বিভিন্ন ফলের বাগান। সরেজমিনে মাল্টা বাগান ঘুরে দেখা যায়, বাগানজুড়ে সবুজ মাল্টার সমাহার মূহুর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে। টসটসে রসালো এই ফলের ভারে প্রতিটি গ্রাছের ডালপালা নুইয়ে পড়ছে। প্রতিটি গাছেই ঝাঁকে ঝাঁকে মাল্টা এসেছে। …

শ্রেষ্ঠ নায়েক হিসেবে চুড়ান্ত এসএমপির সফি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শ্রেষ্ঠ নায়েক হয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ব্যক্তিত্ব মো. সফি আহমেদ। সফি আহমদ কুলাউড়া উপজেলার পৌর এলাকার চাতলগাও এর বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ ইদ্রিস আলীর সুযোগ্য সন্তান। করোনা কালিন সরকারি নির্দেশনায় লকডাউনে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, চিকিৎসা সহযোগিতা, করোনায় মৃত ব্যক্তিদের দাফন, প্লাজমা …