লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি ট্রাক পুকুরে

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি ট্রাক পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার চুনতির জাঙ্গালিয়ায় ফরেষ্ট বিট সংলগ্ন আরকান সড়কে কক্সবাজার  অভিমুখী বাঁশভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি দুমড়ে মুচড়ে পার্শ্ববতী পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ,সাতকানিয়া দমকল বাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত …

ফুলবাড়ী সীমান্তে ভারত ফেরত ১২ নারী-পুরুষ ও শিশু আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারতের দিল্লিতে ইট ভাটায় কাজ শেষে অবৈধ ভাবে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বালাদেশে আসার সময় নারী,পুরুষ ও শিশুসহ মোট ১২ জন বাংলাদেশী নাগরিক  বিজিবির হাতে আটক হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ এর ৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশ আসার সময় কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্য তাদেরকে আটক …

বাঞ্ছারামপুরে ঈদের আকর্ষণ ২৫ মণ ওজনের ষাঁড় গরু শান্তবাবু, দাম হাঁকাচ্ছেন সাত লাখ টাকা

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর-হোমনা প্রতিনিধিঃ আসন্ন কোরবানির ঈদকে ঘিরে  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার আইয়ুব পুর  ইউনিয়নের সেরা আকর্ষণ শান্তবাবু। লাল-কালো রঙ মিশ্রণে শান্তবাবু  খুবই শান্ত-শিষ্ট স্বভাবের। গরুটির ওজন প্রায়ই ২৫ মণ, এর দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। শান্তবাবুর  লালন পালনকারী মো. জাকির হোসেন। কানাইনগর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা। তিনি বলেন,আড়াই বছর আগে ৯০ হাজার টাকা …

কমলগঞ্জে ২৫০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের ২৫০ পরিবার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের …

ডোমারের চিলাহাটিতে ভালো নেই ব্যাটারী চালিত রিকশা-ভ্যান চালকেরা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ লকডাউনে ভালো নেই, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির ব্যাটারী চালিত রিকশা-ভ্যান চালকেরা। মানুষ বাইরে বের হতে না পারায় তারা ভাড়া পাচ্ছেন না। সারাদিনে ৮০ থেকে ৯০ টাকা উপার্জন হচ্ছে। চাল কিনতে সেই টাকা শেষ হওয়ায় তরকারি কিনতে পারছেন না। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আজ বুধবার চিলাহাটি বাজারের ডাকবাংলোর …

গরু নিয়ে দুশ্চিন্তায় লোহাগাড়ার খামারিরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা মহামারি চলছে। চলছে কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ। সারাদেশের মত বন্ধ আছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশুর হাটগুলো। এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ও প্রাকৃতিক ঘাসের সুবিধা থাকায় অনেকেই গরু পালন করেন চট্টগ্রামের সর্ব দক্ষিণের এই উপজেলায়। ফলে এখানে ছোট, বড়, মাঝারি আকারে অনেক গরুর খামারও গড়ে উঠেছে। খামারিরা আশায় …

লকডাউন পরিদর্শনে এসে মানবতার দৃষ্টি স্থাপন করলেন নওগাঁ জেলা পুলিশ সুপার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চলছে ৬ষ্ঠ দিনের মতো লকডাউন এই লকডাউন পরিদর্শন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। গেল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শহরের মুক্তিরমোড় পরিদর্শনে এসে মানবতার দৃষ্টি স্থাপন করেন। আহম্মেদ আলি (৬০) নামে এক বয়স্ক রিস্কাচালকে এক হাজার টাকা দিয়ে সাহায়্য সহযোগীতা করেন। এবং রাস্তায় …

শ্রীমঙ্গলে পাহাড় কাটার অপরাধে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপি রাধানগরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলার প্রশাসন। গেল মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করে পাহাড় কাটার কারণে রাধানগর এলাকার ইউনুছ মিয়ার স্ত্রী নার্গিস বেগমকে শ্রীমঙ্গল উপজেলার কমিশনার (ভুমি) নেছার আহমদ ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার …

ফুলবাড়ী প্রেসক্লাবে চুরির সময় হাতেনাতে চোর আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা সংলগ্ন ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দিনে দুপুরে সোলারের ব্যাটারী চুরির সময় এক চোরকে পথচারীদের সহায়তায় হাতেনাতে আটক করা হয়েছে। গেল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মুষলধারে বৃষ্টির সময় ওই চোর প্রেসক্লাবের বাথরুমের টিনের বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মুল দরজা ভেঙ্গে হলরুমে প্রবেশ করে। পরে সম্পাদকের কক্ষের জানালা ভেঙ্গে ভিতরে …

হাতিবান্ধার ভেলাগুড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী রিপনের বিরুদ্ধে ধর্ষককে ছিনিয়ে নেবার অভিযোগ

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অন্তর্গত ভেলাগুড়ি ইউনিয়নে গৃহবধূ ধর্ষককে ছাড়িয়ে নেওয়া ও ধর্ষণের চেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান রিপনের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ হাতিবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায় যে ভেলাগুড়ি ইউনিয়ন এর …