লোহাগাড়ায় ভাবীর ছুরিকাঘাতে দেবর খুন

লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ভাবীর ছুরিকাঘাতে মোহাম্মদ ইউনুস (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা জঙ্গলী পীর পাড়ায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার মৃত আলী আহমদের ছেলে। ঘটনাস্থল থেকে ইউনুসের বড় ভাই মোহাম্মদ ইউছুফ (৪৫) এবং তার স্ত্রী নাছিমা আক্তারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। চুনতি …

ফুলবাড়ীতে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা যুবলীগ উপজেলার ছয়টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল। এসময় ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সহকারী অধ্যাপক নুর ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান …

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাস্টম অফিসার রফিকুল ইসলাম (৭৫) গত ২৩ জুন রাতে বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া — রাজিউন। বৃহস্পতিবার ২৪ জন সকাল ১০ টায় নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো শেষে ঐ মাঠেই তাঁর জানাযা …

হাকালুকির ২০ হাজার বৃক্ষ কর্তনের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রতিবেশগত ভাবে সংকটাপন্ন (ইসিএ) হাকালুকি হাওরের মালাম বিলের দক্ষিণ-পূর্ব পাশের খাসজমি থেকে বৃক্ষ কেটে ফেলায় মামলা হয়েছে। গেল মঙ্গলবার (২২ জুন) রাত এগোরটায় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় মামলা দায়ের করেছেন। সম্প্রতি হাওরের মালাম …

নীলফামারী পৌর সভার ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নতুন কোন করারোপ ছাড়াই নীলফামারী পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রায় ৪৬ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বৃহষ্পতিবার পৌরসভা হল রুমে এ বাজেট ঘোষনা করেন। স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বৃদ্ধি করে ৪৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট …

ফুলবাড়ীতে চেয়ারম্যানের পদ শুন্য থাকায় জনদুর্ভোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের সাধারণ মানুষ। একদিকে চেয়ারম্যান নাই অন্যদিকে প্রস্তাবিত প্যানেলের ১ ও ২ নম্বর সদস্য দ্বয়ের বিরুদ্ধে নিজেদের স্ত্রীর নামে ভিজিডি কার্ড সহ বিভিন্ন সরকারী সহায়তা গ্রহনের কারনে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। …

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বিস্তারিত কর্মসূচির মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৩ জুন বুধবার  বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সাথে  বৃক্ষ রোপন ও মাস্ক …

নেত্রকোণার আটপাড়ায় আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে  দলীয় কার্যালয়ে করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। এছাড়া বঙ্গবন্ধু চত্বরে …

মৌলভীবাজারে শ্রমিক ধর্মঘটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ লুয়াইনি হলিছড়া চা-বাগান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া লুয়াইনি হলিছড়া চা-বাগানের শ্যামল পাশি নামের এক শ্রমিককে বহিষ্কার করার প্রতিবাদে দুদিন ধরে ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকরা। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনির্দিষ্ট’কালের জন্য বাগান বন্ধ ঘোষণা করেছেন। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিকরা। এসময় ৫০০ শ্রমিক বাংলোর সামনে অবস্থান নেন। শ্রমিকরা জানান, তাদের দাবিগুলোর …

নওগাঁর মান্দায় মাছ ব্যবসায়ীদের মানববন্ধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁর মান্দায় পাঁজরভাঙ্গা বাজারে মাছের সেট নিমার্ণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন মাছ ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ী জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সোমবার বিকেলে পাঁজরভাঙ্গা মাছ বাজারে মৎস্য সমবায় সমিতির লোকজনেরা এই মানববন্ধন কর্মসূচির উদ্দ্যোগ গ্রহণ করেন। মাছ বাজারে সেট নির্মাণ না হওয়ার কারণে সোমবার দিনব্যাপী তারা মাছ ক্রয়-বিক্রয় বন্ধ …