ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান সেজে ভাতা আত্মসাৎকারী আবারও নির্বাচনে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা আত্মসাতের মামলায় জেল খাটা মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও  জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুল আলম রওশন  আবারও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‌ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ার পর আত্মসাতের  অর্থ ফেরত চেয়ে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ মহসিন …

ফুলবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্নহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে এক যুবক আত্নহত্যা করেছেন। ওই যুবকের নাম আসাদুল হক (৩০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে এ নিয়ে মনোমালিন্য হওয়ায় …

মনু নদের প্রকল্পে দূর্নীতির দায়ে প্রকৌশলী বদলি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানকে বদলি করা হয়েছে। মৌলভীবাজারের মনু নদের প্রকল্পে এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাকে বদলী করে ঢাকা ডিজাইন সার্কেলে পদায়ন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পানি উন্নয়ন বোর্ড তদন্তের পর তার বিরুদ্ধে এই আদেশ জারি হয়। রোববার …

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ নারী চোরাকারবারি আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ১০ কেজিসহ পুর্বের ৭টি মাদক মামলার আসামি কুখ্যাত এক নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। আটক নারীর নাম হেলেনা বেগম (৫৪)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মোরশেদ আলমের স্ত্রী। জানা গেছে, গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে বালারহাট টু-গোরকমন্ডল সড়কে একটি অটো রিকসা …

নেত্রকোণায় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ পালিত হয়েছে। ৫ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপ-পরিচালক ডিএই মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা …

কুলাউড়া “মুক্ত দিবসে” লতিফ খাঁন ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ধারাবাহিক উন্নয়ন, বিভেদ নয় বন্ধন। মহান মুক্তিযুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রয়েছে ঐতিহাসিক গৌরবময় ভূমিকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুলাউড়ায় পাক-হানাদার মুক্ত হয়। দীর্ঘ নয় মাস পাকিস্তানী ও তাদের দোসরদের অমানবিক হত্যা, জুলুম, রাহাজানি, নির্যাতন সহ্য করে বাঙালিরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরে পায়। পাকিস্তানী শাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি বিদ্রোহীদের দীপ্ত …

হাওরাঞ্চলের বাতাসে কৃষকের খুশির আমেজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সময়টা গত জুলাই মাসের। আমন চাষের স্বপ্ন নিয়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরাঞ্চলের মনু নদী প্রকল্পভুক্ত এলাকার কৃষকেরা বীজতলা তৈরি করেন। কেউ কেউ বীজতলায় বীজও ছিটিয়ে দেন। কিছুদিন পর দেখা গেল চারা বড় হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে হাওরের পানি বাড়তে থাকায় আমনের জমি পানিতে ডুবে গেছে। সময় যত যায়, …

বিচার বিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-শাসক সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলার বিচার বিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে সম্মেলন কক্ষে শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পুলিশ-শাসক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচার বিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী …

ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শনিবার (৩ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে শহরের কালেক্টর স্কুল থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা পরিষদ …

বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় খালেদুর রহমান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত খালেদ উপজেলার সুফিনগর গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খালেদুর আত্মহত্যা করেছেন। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজবাহাদুরপুর ইউপির সুফিনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, …