কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানায় ১৫৫ পিছ ইয়াবাসহ আব্দুস সামাদ(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ এক অভিযান পরিচালনা করে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রাম থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে আটক করে। …

শিশু আয়াতের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা মিললো স্লুইস গেটে

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে শিশু আয়াতের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা স্লুইস গেট এলাকায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দুই পায়ের পর এবার মাথাসহ এ নিয়ে শরীরের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করা হলো। অপহরণের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে …

শ্রীমঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপি’র ফুলছড়া চা বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা বাগান) ৫নং সেকশনে চা বাগানের অভ্যন্তরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সকালে চা পাতা তুলতে গিয়ে চা শ্রমিকরা বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা …

ঠাকুরগাঁওয়ে শেখ রাসেল চত্বর নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পৌরশহরের আর্ট গ্যালারি এলাকায় বুধবার ৩০ নভেম্বর বিকেলে শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন …

হরিজন সম্প্রদায়ের মানুষদের রেস্তোরাঁয় ঢুকতে বাঁধা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হরিজন সম্প্রদায়ের কয়েকজন নাস্তা করার জন্য রেস্তোরাঁয় প্রবেশ করতে যাচ্ছিলেন। এ সময় রেস্তোরাঁটির ব্যবস্থাপক ও কর্মচারীরা তাঁদের বাঁধা দেন। খবর পেয়ে সেখানে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ধরনের কাজ আর কখনো না করতে রেস্তোরাঁ মালিক’কে সতর্ক করেন তাঁরা। মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জংশন এলাকায় এ ঘটনা ঘটে। এটিই প্রথম নয়, এমন …

হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সেমিনার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের উদ্বুতরণ কার্যক্রম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুর নূর আরওয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও …

জেলা ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জেলা ছাত্রলীগের কমিটি কমিটি বাতিলের দাবিতে  বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ। এসময় জেলা ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে বিভিন্ন রকম শোল্গান দেন নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম …

এলজিএসপি-৩ প্রকল্প : পুরাতন রড দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে এলজিএসপি-৩ প্রকল্পের ৮৫ মিটার রাস্তার কাজের ঢালাই পুরাতন রড ব্যবহার করার অভিযোগ উঠেছে। প্রাক্কালনে নতুন রড দিয়ে ঢালাই দেয়ার উল্লেখ থাকলেও এ অনিয়মে এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের উমরের তেপতি এলাকার খড়িবাড়ী- বড়লই সড়কে। সুত্রে জানা যায়, গ্রামীন …

শমশেরনগর বিমানবাহিনীর ৫০তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ বিমানবাহিনীর ৫০তম নব প্রশিক্ষণ প্রাপ্ত বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনু্ষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ …

ফুলতলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি মাসুক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ দলীয় ১০ প্রতিদ্বন্দ্বীকে ডিঙিয়ে অবশেষে নৌকার কান্ডারি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ। গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা …