টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনে দু’জনকে কারাদণ্ড

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি খাস জায়গায় টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দু’জনকে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে টিলা কাটা ও ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট …

ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ’র স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত আবাসিক প্রশিক্ষণের সমাপ্তি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়র পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রানিসম্পদ খাতের আওতায় ৩ দিনব্যাপি প্রশিক্ষণ ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে  শেষ হয়েছে।   প্রশিক্ষণে দুধ  প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুমাত্রিক  দুগ্ধজাত পণ্য  উৎপাদন বিষয়ক প্রথম ব্যাচ কারিগরি আবাসিক প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সোন হিসাবে প্রশিক্ষণটি পরিচালনা করেন ডেইরি সাইন্স বিভাগ বাকৃবি প্রফেসর ড. রায়হান হাবিব। প্রশিক্ষণেন সমাপনী …

বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠান

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই, নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়। মঙ্গলবার সকালে অত্র স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী …

মাওয়া হাইওয়েতে ট্রাকের ধাক্কায় ২জন নিহত

সিএনবিডি ডেস্কঃ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মাওয়া হাইওয়েতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ নভেম্বর) ভোরে মাওয়া হাইওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের হাসারা হাইওয়ে থানার অফিসার মোল্লা জাকির হোসেন বলেন, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি …

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্ববরে এক বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি …

৮ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ীসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাংগরায় ৮ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বাংগরা বাজার থানা পুলিশ। আটককৃত আসামি সাদ্দাম হোসেন (২৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বড়মোড়া পশ্চিমপাড়া (মোল্লা বাড়ি) আবুল হোসেনের ছেলে। কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় …

কুড়িগ্রামে জ্বীনের বাদশা মেহের আলী পুলিশের হাতে আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জ্বীনের বাদশা চক্রের হোতা মেহের আলী (৩৬) নামের এক প্রতারককে সদর থানা পুলিশ আটক করেছে। প্রতারক মেহের আলী কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর চরুয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী বাদীর বড়বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে …

ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে আতাউর রহমান শেখ সভাপতি ও আহাম্মদ আলী পোদ্দার রতন সাঃ সম্পাদক নির্বাচিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং দলীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী-লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আতাউর রহমান শেখ সভাপতি এবং আহাম্মদ আলী পোদ্দার রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জানা গেছে, কাউন্সিল উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক সাজ …

গুলশানে ম্যানহোলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত গতকাল সোমবার (২১ নভেম্বর) এ নিয়ে টুইট করেছেন। টুইটারে করা টুইটে তিনি লিখেছেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন- পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই! টুইটে …

প্রখ্যাত ফুটবলার ভূপেন্দ্র রায় চৌধুরীর মৃত্যূ বার্ষিকীতে আলোচনা ও বৃত্তি প্রদান

তিমির বণিক, নিজস্ব প্রতিনিধি: সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের কৃতিসন্তান  উপমহাদেশের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় ভূপেন্দ্র রায় চৌধুরীর (বি রায় চৌধুরী) ৩০তম মৃত্যূ বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতব্য হয়েছে।  সোমবার (২১ নভেম্বর) দিনে ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান লোকনাথ রমন বিহারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লেখক …