নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরো অবনতি

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমেশ্বরী নদী ছাড়া জেলার সব কয়টি নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার দশ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দী হয়ে আছে  প্রায় ২ লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, জেলা …

সিলেটে বন্যার স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ভেসে আসা মা এবং ছেলের মরদেহ উদ্ধার করেছে  জৈন্তাপুর থানা পুলিশ। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন, গত শুক্রবার জৈন্তাপুরের ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মেয়ের বাড়ি থেকে ছেলেসহ নিজ বাড়ি মহাখলা ফিরছিলেন ওই নারী। সড়কের ওপর দিয়ে যাওয়া প্রবল স্রোতে তারা …

ভাড়ি বর্ষণে আশ্রয়ন প্রকল্পে বানের পানির হানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গত কয়েক দিনের টানা ভাড়ি প্রবল বৃষ্টিতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদীর পাড়ের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৪১টি ঘরে পানি প্রবেশ করেছে। গত রোববার (১৯ জুন) রাতে এসব ঘরে পানি প্রবেশ করে বলে জানান ভুক্তভোগীরা।পানি কোমরের উপরে উঠে যাওয়ায় শিশু, বৃদ্ধ, নারী সবাই পাশ্ববর্তী মনু নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। …

রায়পু‌রে চোরাই গরু সহ দুই চোর আটক

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে চোরাইকৃত গরু সহ দুই চোর‌কে আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ। সোমবার (২০ জুন) রায়পুর থানা অ‌ফিসার উনচার্জ শিপন বড়ুয়ার নেতৃ‌ত্বে হায়দরগঞ্জ পু‌লিশ ফাঁড়ির আইসি সুরেজিৎ বড়ুয়া, এসআই শিমুল কান্তি বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স নি‌য়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় রায়পুর উপ‌জেলা‌ধিন চরআবা‌বিল এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  চোরাইকৃত গরু সহ দুই  চোর‌কে  …

রাজীবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের নামে অপপ্রচার

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজীবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দীন মাস্টারকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণির কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আজেবাজে লিখে অপপ্রচার করে সম্মানহানির চেষ্টা করছে। বিভিন্ন সুত্রে জানা যায়,  আজিম উদ্দীন মাষ্টার  একজন নরম মনের মানুষ। তিনি একজন মানুষ গড়ার কারিগর। করোনায় দুর্দিনেও …

নওগাঁর বদলগাছীতে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যানের মাসুদ রানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই ইউনিয়নে কর্মরত ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই নারী উদ্যোক্তা। ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। গত …

লালমনিরহাটের তিস্তা তীরবর্তী জনপদে বন্যা পরিস্থিতির অবনতি

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃকয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। পানিতে জেলার জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডার কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের প্রায় ১০ হাজার …

বিপদসীমার উপরে প্রবাহিত মনু নদের পানি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬ টায় শহরের চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী- মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমা ১১ দশমিক ৩০ …

হাকালুকি হাওরে বন্যা, পাহাড়ে ধস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে করে বন্যা কবলিত হয়েছেন দুই ইউনিয়নের সাতটি গ্ৰাম ও প্রায় হাজারো মানুষ। টানা তিনদিনের বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল নামার কারণে হাকালুকি হাওর পানিতে ভরে ফেঁপে উঠেছে। তীরবর্তী জনপদের বসতবাড়িগুলো এখন আকস্মিক বন্যা কবলিত। ইতিমধ্যে কয়েটি শিক্ষা …

যশোরে ১ কোটি টাকার স্বর্ণসহ আটক একজন

যশোর প্রতিনিধিঃ যশোরের নাভারন এলাকা থেকে কোটি টাকার দশটি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আজ রবিবার (১৯ জুন) সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড় থেকে আটক ৪০ বছর বয়সী মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের শের আলীর ছেলে। যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক …