কুমিল্লার আট বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ যাত্রা প্রতিদিন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সড়কের কুমিল্লা অংশের ৮ কিলোমিটার এলাকায় রয়েছে ৮টি বেইলি ব্রিজ। ঝুঁকিপূর্ণ জেনেও এই আট বেইলি ব্রিজে চলতে হচ্ছে প্রতিদিন। এর মধ্যে গত  শুক্রবার (১৩ মে) বিকালে কড়বাড়ি ব্রিজ ভেঙে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে ৬ জন আহত হন। ব্রিজটি ভেঙে …

বাঁশঝাড়ে গলায় ফাঁস শরীরে জখম অবস্থায় যুবতীর লাশ উদ্ধার

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বাঁশঝাড় থেকে  বাশেঁর সাথে ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবতী নারীর লাশ  উদ্ধার করে পুলিশ। গেল শনিবার সকাল  ১০.৩০  ঘটিকায় উপজেলার আশেকপুর ইউনিয়নের গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় ৷ স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ে এক নারীর গলায় ফাঁস দেওয়া ঐ …

ভারত থেকে কক্সবাজার যাওয়ার পথে মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নারী ও শিশুসহ মোট ১৮ রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল  বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের মৌলভীবাজার টু শ্রীমঙ্গল সড়কের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাৎক্ষনিক তাদের নাম …

রাণীশংকৈলে নীলগাই উদ্ধার, অতপর: বিজিবি’র সামনে জবাই করলেন এলাকাবাসী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসিরা  একটি নীলগাই  উদ্ধার করে জবাই করে। গতকাল বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, এদিন সকালে এলাবাসিরা হঠাৎ একটি নীল গায় দেখতে পায়। গাইটিকে ধরার জন্য অনেক ছুটা ছুটি করে। এক পর্যায়ে নীলগাইটি  হাঁপিয়ে গেলে স্থানীয়দের …

সিধঁ কেটে চুরি করে নিয়ে যাওয়া শিশু ১৯ ঘন্টার মধ্যে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু অপহরণের ১৯ ঘন্টার মধ্যেই অপহৃত তিন বছরের শিশু মাহবুব ইসলাম মাহিনকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সাড়ে ৯ টার দিকে জুড়ি উপজেলার কাপনা পাহাড় এলাকায় একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা ওই দোকানেই তাকে কৌশলে রেখে সটকে পড়ে। ওইদিন রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন …

হাঁসের বাচ্চার বিনিময়ে পাওয়া যায় মদ-ফেন্সিডিল-ইয়াবা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার হয় হাঁসের বাচ্চা। বিনিময়ে আসে মদ ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট। গেল মঙ্গলবার (১০ মে) একটি চালান ধরা পড়েছে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের সিন্দুরখান বিওপির জোয়ানদের হাতে। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা ৩৮০টি হাঁসের বাচ্চা, ভারত থেকে আনা বিভিন্ন প্রকারের ৯ বোতল দামী মদ ও …

পৃথিমপাশায় মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশায় (১২ বছরের) শিশু ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রকে প্রাইভেট হুজুর কর্তৃক বলাৎকারের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। গত মঙ্গলবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে গতকাল বুধবার (১১ মে) দুপুরের দিকে শিশুর পিতা মামলা দায়ের করেন। বলাৎকারের শিকার শিশুটির …

রাজনগরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ১ কৃষক নিহতসহ আহত ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, অপরজন মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বুধবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের চিড়াখালদী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, …

শ্রীমঙ্গলে সিএনজি ছিনতাইকালে ৩ ছিনতাইকারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সিএনজি ছিনতাইকালে ৩ ছিন্তাইকারীকে আটক করা হয়েছে। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রী সেজে সরকার বাজার যাবার কথা বলে শ্রীমঙ্গল শহরের গদারবাজার থেকে একটি সিএনজি ভাড়া নেয়। যাত্রাপথে উপজেলার ভুনবীর ইউনিয়নের রুন্তমপুর এলাকার আয়ূব আলী ফিলিং স্টেশনের সামনে যাত্রীদের মধ্যে দ্বীন ইসলাম সাগর নামের একজন চালককে গাড়ী থামাতে …

ঠাকুরগাঁওয়ে বিসিক হতে যাচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ খবর শোনার পরপরই ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিশেষ করে এ জেলার নারী উদ্যোক্তারা বড় ধরনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন …