কুড়িগ্রামের চিলমারীতে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকার ঘেতু শেখের ছেলে রাশেদ (৪০), মকবুল হোসেন (৫৪) ও তসলিম উদ্দিন (৫৬), দারাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪৩), মতিয়ার রহমানের ছেলে মিন্টু (৪১), …

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আটক ৯

সিলেট প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আলোচিত সেই তিতাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ নারী ও ৩ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রবিবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ওই হোটেলের ২য় তলার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ওই ৯ জনকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা …

ফুলবাড়ীতে ২৯৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৯৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার (৮ মে) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আবুবক্কর ছিদ্দিক, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই রাহাত আলম, এএসআই আব্দুল কাদের ও এএসআই মনজুরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ওই মাদক ব্যবসায়ীর …

ঠাকুরগাঁওয়ে বোনকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের জলডুবিতে মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রবিবার (৮ মে) পুকুরের পানিতে ডুবে রুমিন ইসলাম (৮) ও শোভা আকতার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জনেই আপন ভাইবোন। এদিন সকালে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রুমিন ও শোভা উপজেলার ভাতুরিয়ার গড় ভবানীপুর …

মৌলভীবাজারে নৈচকোচ চাপায় পুলিশ সদস্য একজন নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশ কোচচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী (রানা)। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর …

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলিতে গাছ তুলতে গিয়ে কাঠ শ্রমিকের মৃত্যু

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের ষষ্টিপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছপালাসহ প্রায় শতাধিক কাঁচা পাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সেখানে আকাশমনির বাগানে বেশ কিছু গাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। ওই গাছগুলো বাগান মালিক বিক্রি করে দেয়। বিক্রয় হওয়া গাছগুলো সংগ্রহ করে ট্রলির মাধ্যমে গাড়িতে উঠানোর সময় মোটা একটি গুড়ি …

কুলাউড়ায় বৈদ্যুতিক তারের লাইনের উপর পড়ে কিশোরী গুরুতর আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বৈদ্যুতিক তারের সাথে লেগে কিশোরী আহত হয়েছে। (৭ মে) শনিবার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার রানীমোড়া নামক গ্রামের বাসিন্দা জামাল মিয়ার মেয়ে সিপা বেগম (১৬) এর সাথে মোবাইল ফোনে প্রেম হয়। কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা জীবন নামক ছেলের …

ফুলবাড়ীতে সংকটের অজুহাতে ১১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংকটের অজুহাতে খোলা বাজারে ১০০ থেকে ১১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল। এদিকে  উপজেলায় পেট্রোল পাম্প না থাকায় সংকট দেখিয়ে ৯৫ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি করছে ডিপো মালিকরা। আর এ সুযোগে উপজেলার ৬ টি ইউনিয়নের হাট-বাজারের খুচরা বিক্রেতারা ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছে। শুক্রবার থেকে এ উপজেলায় …

বড়লেখায় জমিজমার বিরোধে চার সহোদরসহ ৮জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জমি-জমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে ৪ সহোদরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের পক্ষের ৮ জন আহত হয়। এছাড়া আহতদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গেল শুক্রবার (৬ মে) সকালে উপজেলার সুনামপুর গ্রামের দুদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় …

মৌলভীবাজারে পর্যটকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরা’কে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ অভিযান পরিচালনা করছে মৌলভীবাজার জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ …