মুরাদনগরে ট্রাক্টর উল্টে নিহত পরিবারের পাশে কোম্পানীগঞ্জ মিডিয়া সেন্টার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগরে ট্রাক্টর উল্টে ডোবায় পড়ে নিহত শ্রমিক রাসেলের পরিবার যখন জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে তখন তাদের পাশে দাঁড়িয়েছেন কোম্পানীগঞ্জ মিডিয়া সেন্টার। শুক্রবার সকালে মিডিয়া সেন্টারের সংবাদকর্মীগণ নিহত রাসেলের স্ত্রী তানজিনার সাথে কথা বলে জানতে পারেন- তার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামীর মৃত্যুর পর অভাবের সংসারে নেমে এসেছে …

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু: স্ত্রীসহ হত্যাকারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১লা মে) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামে প্রয়াত ইন্তাজ আলীর বাড়ির পার্শ্ববর্তী জমিতে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ হত্যাকারীকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত …

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৫ টি উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী গতকাল শুক্রবার ২৯ এপ্রিল রাতে তান্ডব চালিয়েছ । এতে লন্ডভন্ড হয়েছে উপজেলা, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম। এ ঝড়ো বৃষ্টিতে আম, ধান, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গেল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হালকা বৃষ্টি হওয়ার পর থেমে যায়। পরে রাত সাড়ে …

জুড়ির সন্তান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ওমানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সাঈদ আলম। সাঈদ আলমের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে। সাঈদ আলমের পিতা: সফিক উদ্দিন কৃষি উদ্যোক্তা ও মা গৃহিণী। তিনি বর্তমানে স্টুডেন্ট এবং ওমানে অবস্থিত (মসজিদ আল-শায়িলী সোহহার) ইমাম। গত ২২ এপ্রিল অনলাইনে ওমানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ …

জুড়ি সীমান্তে বাংলাদেশীকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে‌। আহতাবস্থায় তাকে বিএসএফ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত ব্যক্তি ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের মিয়ার ছেলে সেফুল মিয়া (৪২)। স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে …

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লিজি আকতার(২৫) নামে এক বিবাহিত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার মামুন মিয়া ও কলিকান্ত রায় ওই মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লিজি …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বুধবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৫ টায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে  হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন জাতরু( ৮৩) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন। সাথে সাথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে …

ফুলবাড়ীতে ১০০ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের  ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ২৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মনজুরুল ইসলাম ও এএসআই আব্দুস সামাদ সহ পুলিশ সদস্যরা উপজেলার উত্তর কাশিপুর এলাকার বেড়াকুটি-ছিলাখানা গামী পাঁকা রাস্তায় অটো রিক্সা সহ তাদের হাতেনাতে আটক …

নওগাঁয় পূর্বশত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পূর্বশত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মৌজার মুন্সিপাড়া গ্রামের মৃত শ্রী নরেস চন্দ্র দাসের বাড়িতে গত ২৫ এপ্রিল রাত আটটার সময় সন্ত্রাসী কায়দায় দেশীয় বিভিন্ন অস্ত্র সজ্জিত হইয়া সদর উপজেলার কোমাইগাড়ি গ্রামের মো. গাজীর ছেলে মো. ডিপজল …

আফতাবগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি রাতেই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান সাংসদ শিবলী সাদিক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি (মাহাতাব পাড়া, কুষ্টিয়া পাড়া) ও (শস্টি পাড়া, ঘোনা পাড়া ও ছাবেদ গঞ্জ) এ গতকাল মঙ্গলবার হঠাৎ করেই রাতে  প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টির এবং প্রাকৃতিক দুর্যোগে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে  হয়েছে। অনেকের টিনের বাড়ি লন্ডভন্ড হয়েছে আবার কারোকারো গাছ পড়ে ইটের দেয়াল ভেঙ্গে মানুষ …