ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা ও ৮ লাখ টাকাসহ যুবক গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত সোমবার (১৮ এপ্রিল) রাতে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রুপাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিন রাত ১০ টায় পৌরশহরের চৌরাস্তা থেকে রুপা এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে …

শ্রীমঙ্গলে অন্তজালায় মামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার এবং হয়রানি মামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রতিবাদ লিপি প্রদান করেন কলেজ রোডের বাসিন্দা মোঃ আজহার চৌধুরীর ছেলে মোঃ আশফাক চৌধুরী রিয়াম (৩২)। তিনি উক্ত প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করেন, আমার পরিবার শ্রীমঙ্গল শহরের বিগত ৪০ বছর যাবত সুনামের …

অনিবার্য কারণে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে এ ঘোষণা দেওয়া হয়। কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক …

বড়লেখায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিষপান করে লতিফা বেগম (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত লতিফা দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার (১৮ এপ্রিল) সকালে …

২০০১ সালে প্রতিষ্ঠিত হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বড়লেখা পৌরবাসী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। প্রায় সাড়ে ১১ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণ কার্যক্রম মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। পরপর দুই মেয়াদে দায়িত্বকালে পৌরসভায় যেমন ব্যাপক উন্নয়ন করেছেন, …

নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের নামে মানহানিকর পোস্ট; থানায় অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় এক সাংবাদিকের নামে ফেসবুকে মানহানিকর তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভুগি ওই সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের লাটাপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি রুহুল আমিন এর নামে রবিবার দুপুর …

মৌলভীবাজারে ৮শ ইয়াবাসহ ১জন মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি মো: আরিফ মিয়া (২৭) কে আটক করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তর। সোমবার (১৮ এপ্রিল) সকালে চাঁদনীঘাট এলাকার সেলিম মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হয়। আটক মো: আরিফ মিয়া ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার ঘাগড়াজোরা গ্রামের মো: বাচ্চু মিয়ার …

বাবার অসাবধানতার কারণে সড়কে প্রান গেল এক শিশুর

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোজাহিদ হোসেন মোসাদ ( ৩.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার কাচদহ ব্রিজের সামনে আলম নগর বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ উপজেলার বামন নগর কাশিপুর এলাকার মোঃ মাহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,আলমনগর বাজারে রাস্তা পারাপারের সময় তার বাবার অসাবধানতা …

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া  যুবক নাজমুলের (২০) লাশ পরিবারের সদস্যরা উদ্ধার করেছে । রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে নাজমুল বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল দলকে দেখে ভয়ে নদীতে ঝাপ দিয়ে …

নবাবগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৪ (চার) পলাতক আসামী গ্রেপ্তার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে নবাবগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ১। মোঃ আমজাদ আলী (৫৫), পিতা-মৃত মনসের আলী, ২। মোঃ আমির হামজা (৩১), পিতা-মোঃ আমজাদ আলী, ৩। মোঃ রহিম বাবু (৩০), পিতা-মোঃ হানিফ, ৪। মোঃ সুজন মিয়া (২৮), পিতা- মৃত আকবর, সর্ব সাং- …