দেড় বছর আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের একটি বাসায় দেড় বছর ধরে আটকে রেখে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে শহরের একটি বাসার তৃতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ ওই বাসা থেকে দুই নারীকে আটক করে। তবে অভিযুক্ত গৃহকর্তা …

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে মারপিট করে সাড়ে ৭ লাখ টাকা লুট

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর শহরের হাজী পাড়ার একটি বাড়িতে জোর পূর্বক ঢুকে এক নারীকে মারপিট করে সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় ওই নারীর ব্যবসায়ী স্বামীকেও মারধর করেছে তারা। গেল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লায়লা বেগম জানান, তারাবি শেষে ঘুমের প্রস্তুতি …

কমলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি ও সিএনজি আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদ, গাঁজা, সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে অভিযানে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার মাধবপুর রোডের উজিরপুর এলাকা থেকে ২মাদক ব্যবসায়ী ও সিএনজি চালককে আটক করে। …

কারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে

মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী প্রতিনিধিঃ বগুড়া ও সিরাজগঞ্জ জেলার আন্তঃসীমান্ত নদী করতোয়া এবং বাঙ্গালী বা ফুলজোর। যে নদীটি একপাশে তিস্তা ও অন্য পাশে যমুনা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই দুই জেলার মানুষের মেলবন্ধন ফুলজোর নদী একসময় বানিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হতো এবং এখনও হয়। অথচ এসআর কেমিক্যাল ও মজুমদার প্রডাক্টস এর বিষাক্ত বর্জ্য সরাসরি ফুলজোর নদীতে ফেলায় …

নবাবগঞ্জে বন বিভাগের রাস্তার গাছ চুরি, চোর ধরেও ছেড়ে দিলেন কর্তৃপক্ষ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষের নজরদারির অভাবে এবং চোর আটক করেও ছেড়ে দেওয়ার কারণে রাস্তার গাছগুলো প্রতিনিয়ত চুরি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। রাস্তার পাশে লাগানো বন বিভাগের গাছ চুরির সময় হাতে নাতে দুই চোরকে আটক করেন স্থানীয় জনতা। এসময় এলাকাবাসীকে মারধর …

সাংবাদিকের উপর হামলা-অপপ্রচার এর ঘটনায় অনলাইন প্রেসক্লাবের নিন্দা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১৫ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদেরকন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমেদ এর উপর অতর্কিত হামলা ও প্রেসক্লাব কার্যালয়ে ভাংচুর, …

বাপরে বাড়ি বেড়াতে এসে গৃহবধূর আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামে বাপের বাড়ী বেড়াতে এসে আম গাছের  ডালের সাথে লাল উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবতী গৃহবধূর আত্মহত্যা করেছে। পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। শমশেরনগর উত্তর রাধানগর গ্রামে শুক্রবার (১৫ এপ্রিল) আনুমানিক রাত ৯ …

অবৈধভাবে পারাপারের সময় বিএসএফের হাতে ১বাংলাদেশী আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: অবৈধভাবে অনুপ্রবেশ কারী বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশি ওই তরুণের নাম মো. ফয়জুর। তিনি শরীফপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে …

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর মিডওয়ে এলাকায় ডাম্প ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার আধুনগর পেঠানের পাড়ার হারুনুর রশিদের ছেলে ডাম্প ট্রাক চালক মাহফুজ (২২) ও হেলপার একই ইউনিয়নের সাতগড় দক্ষিণ হরিনা মোস্তাক হাজী পাড়ার আসহাব মিয়ার …

মুরাদনগরে ব্রিজের রড কেটে বিক্রির অভিযোগ, চেয়ারম্যানের নেতৃত্বে রফাদফার চেষ্টা

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ব্রিজের রড কেটে তা বিক্রি করেছেন বলে এমন অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে উপজেলার কামাল্লা ইউনিয়নের নয়াগাঁও বাজারে এ ঘটনা ঘটে। এরপর দিন বৃহস্পতিবার ব্রিজের রড বিক্রির বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মমিন সরকার ও গ্রাম্য পুলিশ এর নেতৃত্বে নয়াগাঁও বাজারের একটি বাঙ্গারি দোকান …