ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত সোমবার মাসুমউজ্জামান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে হরিপুর থানা পুলিশ। মাসুমউজ্জামান পাশের উপজেলা পীরগঞ্জের খামার সেনুয়া এলাকার সুলতান আলী তালুকদারের ছেলে। জানাগেছে, ঘটনার দিন এস আই আবু ইসা, এস আই রাকিবুল ইসলাম,এ এস আই তৌহিদুল ইসলাম সংগীয় ফোরস সহ মাদকদ্রব্য  উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন  …

বগুড়ায় বিদেশি পিস্তলসহ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিদেশি পিস্তলসহ সানোয়ার হুসেন (২৮) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (৪ এপ্রিল) ভোরে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী মোড় এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস তল্লাসী করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হযরত আলী। এসময় তার কাছ …

মুরাদনগরে উপস্বাস্থ্য কেন্দ্র গুলোর বেহাল দশা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলায় প্রায় সারে ছয় লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এ উপজেলার অধিকাংশ অধিবাসী মধ্যবিত্ত ও নিম্মবিত্ত শ্রেণির। আর্থিক সংকটের দরুন এ বৃহৎ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা পেতে দ্বারস্থ হতে হয় মুরাদনগর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে। সরকার গ্রামাঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মুরাদনগর উপজেলা হাসপাতালের অধীনে রয়েছে …

কুড়িগ্রামে এক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাত্র এক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাওরিয়া চরগ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ী, দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন বিধ্বস্ত হয়েছে। রোববার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্রহ্মপুত্র নদ অধ্যুষিত এই চরগ্রামে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে। চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম জানান, মাত্র এক মিনিটের …

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজ ছাত্রের আকষ্মিক মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় রবিবার (৩ এপ্রিল) বজ্রাপাতে ফজলে রাব্বী (১৯) নামে এক কলেজ ছাত্রর আকষ্মিক মৃত্যু হয়েছে। এ সময় হুসনেয়ারা নামে আরো এক মহিলা আহত হয়েছেন। ঘটনার দিন দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের মালগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলে রাব্বী তান্নিরহাট ভেবড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এবং সে পীরগঞ্জ সরকারি কলেজে এইচএসসিতে …

ঈদগাহ্ মাঠের কমিটি গঠনের বিরোধের জের ধরে মারপিটে বীরমুক্তিযোদ্ধাসহ ২ ব্যক্তি আহত

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ঈদগাহ্ মাঠের কমিটি গঠনের বিরোধের জের ধরে মারপিটে বীরমুক্তিযোদ্ধাসহ ২ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৬৮) বাদি হয়ে শাজাহানপুর থানায় ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামে। হান্নান (৪৩) নামের এক আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। …

ভূরুঙ্গামারীতে ৫ দিনের টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ টানা পাঁচ দিনের টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জনজীবন। কখনো থেমে থেমে, কখনো হাল্কা, কখনো মাঝারী ধরনের আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। গত রোববার (৩ এপ্রিল) মধ‍্য রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন। টানা ৫ …

নেত্রকোনা হাওরে ঢলের পানিতে ডুবছে বোরো ফসল

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের কয়েকটি হাওরের অধিকতর নিচু জমির প্রায় ৫শ একর পরিমাণ বোরো ফসল ভারতীয় ঢলের পানিতে তলিয়ে গেছে। এভাবে ঢলের পানি আসলে আগামী এক সপ্তাহের মধ্যে এ উপজেলার ২১ হাজার হেক্টর জমির ফসলই তলিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে খালিয়াজুরী উপজেলা কৃষি বিভাগ বলছে, এখানে ইতিমধ্যে ক্ষতি হয়েছে মাত্র ১শ ১৩ হেক্টর …

বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি ডিবির জালে

অনুসন্ধানী ডেস্কঃ রাজধানীর মহাখালী এলাকা থেকে ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ রেজাউল ইসলাম ও রকিবুল হাসান নামের  ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় মহাখালীর সাতরাস্তাগামী পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি নীল রঙের কাভার্ড ভ্যান …

কুড়িগ্রামে নিখোঁজের ২ দিন পর ধরলা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নিখোঁজের ২ দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত আজগার আলী কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার দুপুরের দিকে স্থানীয়রা ধরলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে …