জুড়ি সাফারি পার্কের প্রানীর জন্য ২০৩কোটি টাকা বরাদ্দ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আরেকটি বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের দিকে এগোচ্ছে সরকার। এই সাফারি পার্কটি নির্মাণ করা হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা জুড়ী। ৮৪৬ কোটি ২৫ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরে ওই পার্কের মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে বন অধিদপ্তর। জুড়ীতে লাঠিটিলা সংরক্ষিত বনের এলাকায় ওই পার্কে …

প্রাচীন নিদর্শন ৬০০ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি সনগাঁও তিন গম্বুজ মসজিদ। এই তিন গম্বুজ মসজিদটি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অবস্থিত। স্থানীয়দের মতে  এই মসজিদটি কোন আমলে তৈরি তার সঠিক বর্ণনা নেই। তবে তাঁরা বংশপরম্পরায় জেনে এসেছেন যে প্রায় ৬০০ বছর আগে মোঘল সম্রাট শাহ আলমের সময়ে মুসল্লিদের ধর্ম …

খুলনায় ইটভাটা গিলে খাচ্ছে নদী, বিপণ্ণ পরিবেশ

খুলনা প্রতিনিধিঃ খুলনার বিভিন্ন উপজেলায় ক্ষমতা, অর্থ ও আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাসজমি দখলসহ ঘনবসতি এলাকা এমনকি হাসপাতাল- স্কুলের পাশবর্তী স্থানে গড়ে তুলেছে প্রায় অর্ধশতাধিক অবৈধ ইটভাটা। এছাড়া পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত ১০০ বৈধ ইটভাটা থাকলেও অধিকাংশতেই যথাযথ নীতিমালা মানা হচ্ছে না। এসব ইটভাটায় বিনষ্ট হচ্ছে চির চেনা প্রকৃতি ও পরিবেশ, হারিয়ে যেতে বসেছে …

দুর্গাপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃ কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া (৪০) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার(৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত চান মিয়া দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের মৃত রশিদের ছেলে। বুধবার(৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরিশিরি- শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় …

আদিতমারীতে ২২ ওয়ারেন্ট ও ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঈশাত জামান মুন্না লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ ২২টি ওয়ারেন্ট ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সাত্তার শাহীনকে (৪০) গ্রেফতার করেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। গ্রেফতার আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে। পরিদর্শক …

জাল দলিল করে ২কোটি টাকা আত্মসাতের চেষ্টা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ভাগ্নির জামাতা কর্তৃক জাল দলিলে নামজারী করে যুক্তরাজ্য প্রবাসীর দুই কোটি টাকা মূল্যের ভূমি আত্মসাতের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই প্রবাসীর দলিল ও নামজারী যাচাই করে জালিয়াতির বিষয়টি টের পেয়ে আব্দুল মুনিমকে (৫৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আব্দুল মুনিম যুক্তরাজ্য …

কুলাউড়ায় পাহাড় ধ্বসে চা শ্রমিক নারীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা চাতলাপুর বসত ঘর লেপতে পাহাড়ি ছড়ার পারের টিলার নিচের সাদা মাটি সংগ্রহকালে মাটির ধ্বসে নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চাতলাপুর ৬নং বাউরি টিলার কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি টিলার চনু বাউরির …

প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে স্ত্রীর প্রেমিককে আইসিইউতে পাঠালেন স্বামী

গাজীপুর প্রতিনিধিঃ প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে স্ত্রীর প্রেমিককে হাসপাতালের আইসিইউতে পাঠিয়েছেন এক স্বামী। নির্যাতিত নাজমুলকে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন নাজমুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। জানা গেছে, জাহিদের স্ত্রী সুলতানা আক্তার পরকীয়া প্রেমিক নাজমুলের সঙ্গে দেখা করতে গেলে …

হাওরে বাদাম চাষে অপার সম্ভাবনা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে প্রতি বছরই হয় বাদামের চাষ। হাকালুকি হাওরের মাটি বাদাম চাষের উপযোগী ও আবহাওয়া অনুকূলে থাকায় বাদাম চাষে দিনদিন আগ্রহী হচ্ছে কৃষকেরা। সরকারি সহযোগিতা ও পরামর্শ পেলে হাকালুকি হাওরে বাদাম চাষে আশার আলো দেখবেন চাষীরা। বর্ষার হাকালুকি হাওরে থাকে অবিরাম জলরাশি। কিন্তু শীত মৌসুমে হাকালুকির বুক চিরে …

ঠাকুরগাঁওয়ে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হওয়ায় এলাকায় চাঞ্চল্য

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক ছেলে নিজের লিঙ্গ পরিবর্তন (ট্রানজেন্ডার) করে মেয়ে হয়েছেন। এ নিয়ে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া গ্রামে চলছে তোলপাড়। দলে দলে লোক ভীড় করছে ওই বাড়িতে। ২৭ জানুয়ারি ১৯৯৯ সালে ওই গ্রামে ছেলে হয়ে জন্ম নেন সুবল শীল। সুবল শীল থেকে রূপান্তরিত নারী হওয়া মেধা শর্মা উপজেলার থুমনিয়া গ্রামের আলো …