বিপন্ন প্রায় “ডাহুক পাখি” উদ্ধার করে অবমুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মাঝারি আকৃতির জলের পাখি ডাহুক। ডাহুক খুব সতর্ক পাখি। আত্মগোপনে পারদর্শী। এই পাখিটি খুব ভীরু বলেই সুন্দর এত? পুকুর, খাল, জলাভূমি, বিল, নদীর পাড়ের গর্ত তাদের বসবাসের জন্য প্রিয় স্থান। তবে দ্রুত নগর বিস্তৃতির ফলে হারিয়ে যাচ্ছে সুন্দর এই পাখি। দুই দশক আগেও মৌলভীবাজার জেলার হাওর-বাওর, খাল, বিল-ঝিল, ডোবা, নালা-দীঘির …

কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ (১৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গেল বুধবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার হাজীপুর ইউপি’তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউপির উত্তর পাবই গ্রামে ক্যারাম খেলা নিয়ে মঙ্গলবার …

ফুলবাড়ীতে মোটর সাইকেলের ট্যাংকির ভিতর গাঁজা, আটক-১

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ কায়দায় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর গাঁজা পরিবহনের সময় সাড়ে চার কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল সহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার যতিন্দ্রনারায়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক যুবকের নাম নুর ইসলাম (২০)। তিনি উপজেলার নাওডাঙ্গা …

ভুরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সানিয়া (৪)। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে । জানা গেছে, মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১১ টার দিকে শিশুটি তার মাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাদার ক্লিনিকে চিকিৎসা নিতে আসে। এসময় হঠাৎ করে শিশুটি …

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পিরানহা মাছ ধংস করল ভ্রাম্যমাণ আদালত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এই মাছ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, সোমবার (০১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারের পাশে একতা মাছের আড়তে ভ্রাম্যমাণ …

কুড়িগ্রামে দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য সম্পন্নের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ ঝিনুক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ দুর্ঘটনা। নিহত যুবক ওই গ্রামের রঞ্জিত চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দাদা হরেকান্ত রায়ের …

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নিষিদ্ধ হলো জাটকা শিকার

সিএনবিডি ডেস্কঃ আজকের জাটকাই আগামী দিনের রুপালি ইলিশ। তাই আজ ১লা নভেম্বর থেকে ৮ মাসের জন্য ইলিশের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ অভিযান। এখন থেকে জাটকা শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয়ের ওপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সময় …

কমলগঞ্জে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এক ব্যবসায়ীকে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৩১ অক্টোবর) বেলা ২ ঘটিকার দিকে চৈত্রঘাট বাজার এ ঘটনাটি ঘটে। নাজমুল হাসান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা …

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ!

রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন শ্রেণির ১৬০০ কেজি সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে চরশৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের গত প্রায় আট বছরে জমা হওয়া এক হাজার ৬০০ কেজি পুরাতন ও নতুন সরকারি পাঠ্যবইগুলো স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে বিক্রি করেছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। জানা গেছে, গত ২০ অক্টোবর রাতের আঁধারে …

বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮জন। গেল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও উপজেলার হোসেনপুর গ্রামের মরহুম …